Profile Photo

Subrata BrahmaOffline

  • Subrata-Brahma
  • Profile picture of Subrata Brahma

    Subrata Brahma

    4 years, 5 months ago

    || কালো মেঘ ||
    – সুব্রত ব্রহ্ম

    মেঘের নাম নীল, বৃষ্টির নাম জোৎস্না।
    আর যে অনাদি সাগর,
    আর তার বুকের নীল রঙ,
    তার নাম অমানিশা।
    আরও কতোসব অদ্ভুত নামে তোমাকে ডাকি।
    মেঘ-বৃষ্টির খেলা খেলি।
    বেশিরভাগ সময়েই, ঝড়ো বাতাস এসে-
    মেঘ আর বৃষ্টিকে উড়িয়ে নিয়ে যায় বহুদূর।
    ছন্দপতনের আগের মুহূর্তে,
    দু’ফোটা অশ্রু রেখে যায় কেউ!
    আর খরার বনে আগুন জ্বলতেই থাকে।
    দাউদাউ করে জ্বলতে থাকে!

    ©সুব্রত ব্রহ্ম
    জুন ১০, ২০১২ইং
    তেজগাঁও, ঢাকা।

    5
    2 Comments
Skip to toolbar