Profile Photo

Azmain NizamOffline

  • AzmainNizam
  • Profile picture of Azmain Nizam

    Azmain Nizam

    • 5 years, 5 months ago

    ইচ্ছে
    আজমাইন নিজাম

    ইচ্ছে হলে লিখবো ছড়া ইচ্ছে হলে গান
    আমি শুধু শুনি আমার মনের আহ্বান
    ছন্দের বহু নিয়ম কানুন বুঝিনা অতো
    আমি শুধু মনের কথা লিখি আমার মতো।

    ইচ্ছে হলে নদীর সাথে বলবে কথা তীর
    ঢেউয়ে ঢেউয়ে জল-নৃত্য গান হবে অস্থির
    ইচ্ছে হলে বলবে কথা পাখির সাথে ফুল
    বাগান জুড়ে ফুল পাখিদের আড্ডা হুলুস্থুল।

    ইচ্ছে হলে চাঁদের কাছে লিখবো দারুন চিঠি
    তারার সাথে নীল জোনাকি জ্বলবে মিটিমিটি
    ইচ্ছে হলে মনের সাথে মনের হবে মিল
    প্রাণে প্রাণে কথা হবে আনন্দ ঝিলমিল।

    ইচ্ছে হলে আপন হবো তুমি এবং আমি
    তুমি ছাড়া আমার কাছে নেই কিছু আর দামী
    তোমার ভালোবাসা ছাড়া চাই না কিছু আর
    তোমার আমার ভূবন শুধু ইচ্ছার সংসার।

    ইচ্ছে হলে হারিয়ে যাবো অচিন কোন গাঁ’য়
    ফিরবো না আর মায়ার টানে আপন ঠিকানায়
    যখন তখন কথা হবে যোযন দূরেই বসে
    মনের কথা যায় না বলা অংক কষে কষে।

    1 Share
    11
    13 Comments
    • আপনার ইচ্ছে গুলো আপনার কবিতার মত সুন্দর। খুব ভালো লাগলো। ❤️

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 02 May 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তুলতে সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অতুলনীয় ইচ্ছে ! আর ইচ্ছে হোক হৃদয়ের হক।

    • সুন্দর লেখা

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 01 July 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 01 April 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 11 October 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 25 July 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 13 September 2026 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar