Profile Photo

Afsar HaiOffline

  • Afsar-Hai
  • Profile picture of Afsar Hai

    Afsar Hai

    4 years, 6 months ago

    আবার; সিরাজ

    ঠকেছি, বহুবার
    আবারও দাঁডিয়েছি, রাস্তায়
    প্রমিথিউসের মতো
    যেন বিশ্বাস করিনি
    মানুষ রক্তাত হয়।।

    শুধু তোমার হাতে,
    ছোরা দেখে, অবাক হয়েছি।
    এমটাও হয়,…………… সম্ভব!
    গেঁথে দিতে কতটা,
    জোর লাগে জানোতো?

    ধারণা ছিলো, কতটুকু মারলে,
    মরে যায়, মানুষ
    তুমি জানো না, ভাবতাম
    ভালোবাসা ছাড়া, আর কিছুতেই
    জ্বলে না তোমার হৃদয়।।

    হায়, আজ তোমারই হাতে ছোরা,
    অজস্র পোষ্টার, স্বাথের দেয়াল ভরা
    মুখ থুবড়ে পড়ার আগে ভাবলাম
    ঘুম পেয়েছে খুব, ঘুমাই এবার।।

    ডিসেম্বর’২১

    10
    6 Comments
Skip to toolbar