-
পদ্মফুল
কত শত গল্পকাঁথা,
কত শত রূপসীর প্রেমগাঁথা,
কত শত দেউল মনের
প্রেমলীলা জিয়িয়ে ভেতর
তোমার বিচরণ সলিল হতে স্থল
রূপ প্রেমী হতে রূপসীর চুল
তুমি পদ্মফুল।
শ্বেত রূপে ধরা দাও হয়ে পুণ্ডরীক
অরুনে অভিব্যক্তি করে কোকোনদ
নীলিমার নীলে প্রকটিত রূপে ইন্দিবর
ত্রি-রূপে শত নাম অব্জ, অম্বুজ, অরবিন্দ
কুমুদ, কোমল, শত বা সহস্রদল
রাজীব,নিরোজ,নলীনি, উৎপল
শতদলের সহিত ঊর্ধ্বপানে
মধ্যমনি পুষ্পরজে
তরতাজা মিষ্টি সুগন্ধে
রাতের আঁধারে গোপনে ফুটিত
সকাল সাঁঝে প্রস্ফূটিত
ছড়িয়ে মধুর ঘ্রাণ
বিলিয়ে রূপের সুধা ম্রিয়মাণ
বরষার বুকে ভেলা তুমি
শরতের রূপের সুধা
হেমন্তের রূচিবাগিশ রাণী
ফুলপ্রেমীর মেটাও ক্ষুধা
শলিলে ভাসো চোখ জুড়িয়ে
গড়েছে তোমায় বিধাতা
কতই না দিয়ে মমতা।Emotionless Rima
6 Comments
Friends
Anup Dey
@anup-dey
শিউলি চক্রবর্তী
@shiuli
উজ্জল রায়
@anthony6
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Shrabon
@shrabon
S.M ROBEL
@smrobel
Md. Ziaur Rahman
@vulpotha81
Md Rahamat Ali
@rahamatalimd
Jannatul Ferdausi
@ferdausi



শুভেচ্ছা !