-
প্রকৃতিগত //সুফিয়া শিউলি
শীতলতা বয়ে এসে আমাদের চোখেমুখে বেশ আরাম দিচ্ছে। আমরা চুপচাপ বসে আছি। হয়তো দারুণ উপভোগ করছি মনে মনে দুজনে, এই কঠিন ভ্যাপসা গরমের মাঝে হটাৎ করে আসা স্নিগ্ধ শীতলতাটুকু।
বাইরে ঝিরঝিরে বৃষ্টি, সাথে মৃদু হাওয়াও বইছে। মা আর আমি বারান্দায় বসে প্রকৃতির সে রূপ দেখছি। এখান থেকে বেশ কিছুটা অংশ জুড়ে গাছ-পালা আর খোলা আকাশ দেখা যায়।
দেখছি, বারান্দার স্বল্পমাটি আঁকড়ে থাকা টবের গাছগুলোও বেশ সতেজ চেহারা পাচ্ছে ধীরে ধীরে। ওদের শরীরে যেন আশ্বিনের শিশির এসে একটু একটু করে ছুঁয়ে আদরের পরশ বুলিয়ে যাচ্ছে। আর তাতেই ওরা রোমাঞ্চিত লজ্জারাঙা মুখতুলে আড়চোখে আমাকে দেখছে। আমি বললাম, লজ্জার কি আছে? প্রেম সব সময় প্রকাশমান, সে তুমি যতই লুকোতে চাও!
হাওয়াটা মনে হয় একটু গতি বাড়ালো। সামনে দেখছি, পাশাপাশি দাঁড়িয়ে থাকা গাছদুটোয় বেশ টক্কর চলছে; আমড়ার পাতায় জলপাই পাতা মাঝে মাঝে সজোরে ধাক্কা খাচ্ছে…..। সেটা দেখে মা বলল, যতই ধাক্কা খাক, যার যার জায়গায়, সে সে ঠিক দাঁড়িয়ে থাকবে।
মার কথা শুনে আমি হেসে বললাম, মা, তুমিও কি প্রকৃতির কাজকর্মই দেখছো?
চা খেতে খেতে একটু আগে মার সাথে আমার একচোট কথা কাটাকাটি হয়েছে…। মা শরৎচন্দ্রের খুব ভক্ত। এক রচনাবলী যে কতবার তাঁর হাতে দেখি…। যখন দেখলাম আজ আবার শরৎচন্দ্রের রচনাবলী হাতে “দত্তা” পড়ছে। তখন তাঁকে একটু ক্ষ্যাপানোর লোভটা সামলাতে পাড়লাম না। বললাম, শরৎচন্দ্রের গল্প উপন্যাসের নায়িকাদের সবটাতেই বেশি বাড়াবাড়ি! এই দাম্ভিকতায় ফেটে পড়ছে, এই আবার দয়া-মায়ার সাগরে ভেসে যাচ্ছে! আশ্চর্য্য! এর কোন মানে হয়?
কি বলতে চাস তুই? কতটুকু মন দিয়ে পড়েছিস তাঁর বই? না বুঝে কথা বলিস শুধু?
কতটা বুঝি মানে? মা তুমি কি যে বল; তোমাকে যেহেতু আমি বুঝি অতএব তাঁর বইও আমার বুঝতে কোন সমস্যা হওয়ার কথা নয়।
কি ? আমাকে তুই বুঝিস? আমাকে বুঝলে আর এভাবে তুই আমার সাথে কথা বলতে পারতিস না? ………
তাই কিছুক্ষণ কথা বন্ধ থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু মা যে এত তাড়াতাড়ি মান-অভিমানের পালা ভেঙে কথা শুরু করবে, প্রথমে বুঝতে পারিনি। মনে হয় প্রকৃতির প্রভাব। তাই মাকে প্রশ্ন করেই বসলাম, তা তুমি প্রকৃতি নিয়ে কাকে এই কথাটা বললে এখন?
মা বলল, কেন? যে আমার পাশে বসে আছে, তাকে। তুই বলতে পারিস আর আমি বুঝি পারি না?
মার সাথে আমার এমনই চলে, এই ঝগড়া, এই ভাব… ভাদ্র মাসের আকাশে মেঘ বৃষ্টির আসা-যাওয়া যেমন চলে…।12 Comments
Friends
মোঃ আজাদ হোসেন
@azadsir89
Md. Tariqul Islam
@tariqulmasum
ISMAT JAHAN LIPI
@ismatjahanlipi
নির্বোধ সুদীপ্ত
@sajalbhowmick
Dhruba Roy
@dhruba-roy
Suhas Barnabash Gomes
@barnabash
ইকবাল আহমেদ
@iqbal
Jubayer Al Mahmud
@jubayer
বিদগ্ধ বিষাদ
@nosrathnaima


সুন্দর প্রকাশ