-
পবিত্র মন
মোঃ সুরুজ্জামান সোহেল
—–++++——-++++——-
সাদা পৃষ্ঠে
কলম হাতে
শব্দ আমি বুনি;
খুঁজছি এক
পবিত্র মন
অবাক অবণী।খুঁজছি আমি
বিহ্বলে
অন্তর লোচনে;
খুঁজে নাহি
পাই কো তা
জীবন সমীকরণে।ভাবনাগুলো এলোমেলো
লক্ষ্য আছে
ঠিক;
পিশাচ আত্মার
ছড়াছড়ি
ছুটছে দিক-বেদিক।‘জলের উপর পানি
না পানির উপর জল’
প্রশ্ন যেমন আসে;
ভালোর মাঝে কালো
না কালোর মাঝে ভালো
চিন্তায় হিয়া ভাসে।বুঝেছি যত
দেখেছি তত
জেগেছে ধিক্কার;
পিদিমের আড়ালে
লুকিয়ে রয়
বুভুক্ষু জানোয়ার।নুয়ে পরা চোখ জোড়া
জরাজীর্ণ
চারপাশ;
পবিত্র মন
খুঁজতে গিয়ে
ফিরে পাই হতাশ।শিশুকালে
কেটেছে ক্ষণ
নিষ্পাপ আভরণে;
আজ তারই মাঝে
কলুষিত আত্মা
রিরংসা ভর করে।খুবলে খেয়েছে
আবেগের সুরা
ছিন্ন করেছে বিবেক;
ঘুণ ধরেছে মানবতায়
পাল্লা ভারী দোষারোপে
বাকি হিসেব অনেক।সাদা পৃষ্ঠে
ইচ্ছেমতো
আঁকি যা তা;
আঁকতে পারি না শুধু
পবিত্র মানব মুখ
আর পবিত্র আত্মা।14 Comments-
@refayat-nigar সুন্দর মন আপনার
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 December 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
রাসেল আদিত্য
@raseladitta
দীনবন্ধু মণ্ডল।
@dinobandhu
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Rana Zaman
@ranazaman
Lutful Haque Saran
@lutful2012
তিমিরে আসক্ত
@mp3010
আনিছুল ইসলাম বিপ্লব
@anis209307
Neel tripura
@neel


সুন্দর লিখেছেন