-
শরবিদ্ধ ধনেশ
ডানাভাঙা গাঙচিল পড়ে আছি পারি উপকূলে। লোনা নয় বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন এক অবর্ণনীয় দশা। দশাকাল প্রাপ্তি হয় কতবার? কতশত বার? মনে থাকেনা। মনে গড়ে না । পড়ে পড়ে ঘুমাই অবেলায়। চারদিকে ঘন কুয়াশা। কিছুই প্রায় দেখা যায় না। ব্রিজের মুখে দাঁড়িয়ে ছিলে তুমি। একমুখী ব্রিজ। আমিও একমুখী। সূর্যমুখী ফুল ঝোলে চৌকো বারান্দায়। সে ফুলও গন্ধহীন। এজন্যই কি তোমার মনও আজ কর্পূরের মতো উবে যাচ্ছে? হাওয়ায় সে ঝাঁঝালো গন্ধ মিলিয়ে যেতেই উল্টো পথে আবার তুমি। স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। ঝাপসা মতো। করতোয়ার তীর ধরে হাঁটা পথ। সেখানে বারবার রিকশা থামিয়ে আকণ্ঠ পান করো। ঘামে জবজবে ভেজা হয়ে টার্কিশ রুমাল দিয়ে মুখ মুছে ত্রি-চক্রযান। তোমার মুখটা আজ খুব মলিন লাগছে। ইনসমনিয়ার রাত কাটিয়ে সকালের আলো ফুটতেই নেশায় চুরচুর। হঠাৎ রিকশা থামিয়ে হনহন হেঁটে যাচ্ছ কোথায়? চারদিক বাঁশের বেড়া দিয়ে ঘেরা। একরকম দেখতে ঘর সব। ছাদহীন এই ঘর, এখানে নীল পলিথিন মোড়া হয়ে কী করছ তুমি? চোখে-মুখে মলিন একটা ছাপ। কড়া রোদ ঝলসাচ্ছে। এই ঘরে ঘুমাও তুমি। কড়া ঘুম। এই ঘুম আর ভাঙেনি তোমার। কতকাল আজ ব্রিজের মুখে দাঁড়িয়ে। শলাকাদ- হয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাই। জ্বলে পুড়ে নাই হয়ে যাই। এইখানে অশ্বডিম্ব খাড়া রয় সাড়ে বত্রিশ ঘণ্টা। সিজারিয়ান বেবির মস্তিষ্ক ঝোলে শ্বাপদ রাতে। এখানে আমিও ঘুম যাই। যেতে যেতে অজস্র কাল জেগে রই। জেগে জেগে রই মমির খোলসে। অসিরিস কোনো এক লালা গলে এই পারে আসে যায়। ঐ পারে ঘুমাও তুমি। আমরাও বিছানায় কাদা হয়ে নিঁদ যাই। যেতে যেতে কোনো কথা আর বলবার নাই। কথা আর নাই ।6 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
চাঁদ সদাগর
@chand_sodagor
চাঁদ সদাগর
@chand_sodagor
চাঁদ সদাগর
@chand_sodagor



খুব সুন্দর! ঘোর লেগে যায় পড়তে পড়তে। শুভেচ্ছা নেবেন।