Profile Photo

Omi RezaOffline

  • Omi-Reza
  • Profile picture of Omi Reza

    Omi Reza

    5 years, 2 months ago

    করোনার নীল দংশন।
    তাং-১৮-০৪-২০২১
    ———————————-
    এ যেন এক শোকের নগরী
    এখানে মৃত্যুর মিছিল যেন থামছেইনা
    প্রত্যহ কেউ না কেউ লাশ হচ্ছে।
    কারো মা,কারো বাবা,
    কারো ভাই,কারো বোন,
    আবার কেউ হারাচ্ছে প্রিয়জন।
    মৃত্যু র পূর্বে ছিল অনেকের আকুল আকুতি
    বুকভরে একটু নিশ্বাস নেওয়ার।
    শোকের সাগরে ভাসছে সবই
    বাতাসে বুকফাটা ক্রন্দন আর আহাজারি,
    ঠিক কতটা মৃত্যু নিশ্চিত হলে
    থামবে করোনার নীল দংশন?
    ঠিক কত সংখ্যক ফুসফুসকে অকার্যকর করে
    ক্ষান্ত হবে দক্ষিণ আফ্রিকার এই ভেরিয়েন্ট?
    ছোট্ট একটা মানচিত্র আমাদের
    অথচ ঘনবসতিপূর্ণ জনসংখ্যা,
    কিভাবে এর সমাধান হবে।
    হে আল্লাহ!একমাত্র তুমিই পার
    এই বৈশ্বিক মহামারী
    করোনার নিষ্ঠুরতা থেকে বাঁচাতে।
    পৃথিবীকে আবার বাসযোগ্য
    পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে।
    অমি রেজা।

    4
    1 Comment
    • কবিমনের শুভ কামনা পূরণ হোক। পৃথিবীর সবাই একসাথে আবার মুক্ত হয়ে ঘুরে বেড়াক এই সবুজ ধরনীর বুকে।

Skip to toolbar