Profile Photo

Azmain NizamOffline

  • AzmainNizam
  • Profile picture of Azmain Nizam

    Azmain Nizam

    4 years, 5 months ago

    শিক্ষাটা আজ পণ্য
    আজমাইন নিজাম
    ————————

    শিক্ষাটা আজ হয়ে গেছে যেন পণ্য
    কেজি দরে তার বেচাকেনা হয়
    অনুদান নামে লেনাদেনা হয়
    ইচ্ছা মতো ফলাফল আর
    সনদ পাওয়ার জন্য।

    শিক্ষাটা আজ হয়ে গেছে যেন পণ্য
    চটকদারি বিজ্ঞাপনের জোরে
    অভিভাবক দিশা হারায় ঘোরে
    ফাঁকা বুলির ফাঁদ ছাড়াতো
    পথ খোলা নেই অন্য।

    শিক্ষাটা আজ হয়ে গেছে যেন পণ্য
    ক্লাসের পড়ায় ক্লান্তি অবহেলা
    সকাল-বিকাল কোচিং কোচিং খেলা
    চার দেয়ালে বন্দী শিশু
    হচ্ছে হীনমন্য।

    শিক্ষাটা আজ হয়ে গেছে যেন পণ্য
    বছর বছর ‘সেশন ফি’ এর যাঁতা
    টাকা যেন গাছের নরম পাতা
    লেখা পড়া হোক বা না হোক
    ‘এ প্লাস’ পেলে ধন্য।

    শিক্ষাটা আজ সত্যিকারের
    বাণিজ্যিক এক পণ্য
    বিদ্যালয় আর নেই স্বাভাবিক
    হয়ে গেছে জঘন্য
    ব্যবসা হলো আসল কথা
    শিক্ষাটা নগন্য।

    10
    6 Comments
Skip to toolbar