Profile Photo

Sk. Ikramul IslamOffline

  • ikramul
  • Profile picture of Sk. Ikramul Islam

    Sk. Ikramul Islam

    5 years, 1 month ago

    পঁচা রাজনীতি

    দুবোর্ধ্য বাক্যের চেয়ে
    সুবোধ্য রাজনৈতিক যুদ্ধ
    বোধগম্য হওয়া চরম কষ্টসাধ্য!

    শ্রেণী ভেদাভেদ, গৃহ তান্ডব
    উদ্ধত্ত রেশারেশিতে সমাজ কলুষিত।
    পুষ্করিণীর জল ছড়াছড়ি
    কালো দোষে সমাজ নিপতিত।

    ধুলা-কাঁদা ময়লা আর্বজনা
    পরিতৃপ্ত রাজনৈতিক চর।
    পাহাড় চূড়া কালো টাকায়
    রাজনীতিবিদের খতিয়ান ভরা।

    দারিদ্র্য ঘরে বাড়ন্ত চালে
    অভুক্ত পেটে দু’বেলা হয় পার।
    পান্তা ভাতে ক্ষুধা মারে কৃষক
    হাঁড় চিবিয়ে বক্তৃতা দেয় নেতা।

    শ্রোতা শুধু শোনে, কানের তৃপ্তি মেটে
    অভুক্ত পেটে রাজনীতিকে গালি ঝারে।
    মহামারী দুর্ভিক্ষে একদল না খেয়ে মরে
    অন্যপক্ষ দিনে দিনে কোটিপতি সাজে।

    মানুষে মানুষে ভেদাভেদ, পঁচা রাজনীতির বলি
    ঘরে ঘরে রচিত হয় পার্থক্যের সারি।
    ৯০ ভাগ মানুষ গুমড়ে মরে, ১০ ভাগের চাপে
    মুখে কুলুপ আঁটতে হবে প্রাণে যদি চাও বাঁচতে।

    মুখ খুলিলে মরতে হবে, নইলে হবে গুম
    হাজার মানুষ হারিয়েছে স্রোতে
    পরিবার আজও খুঁজে ফেরে, অশ্রুসিক্ত নয়নে।
    ক্লান্ত শরীর, রাতজাগা চোখ, কঙ্কালসার দেহ
    বছর পরে ফিরলে, পরিবার চিনতে না পারে।

    ✍🏻✍🏻 শেখ ইকরামুল ইসলাম রাসেল
    🖋️🖋️ ১৩/০৪/২০২১

    4
    2 Comments

Friends

Skip to toolbar