Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    4 years, 6 months ago

    “রংচটা হ্যালোসিনেশন”
    – পি কে সরকার
    মনে পড়ে বারে বারে,
    কেনো মনে পড়ে?
    অতীত দেখি বর্তমানে,
    বারে বারে ক্ষণে ক্ষণে।
    কেনো?
    বর্তমান কি সাংঘর্ষিক?
    হ্যাঁ, হয়তো না, তবে….
    তবে, জানিনে, কিন্তু-
    হারানোকে খুঁজি বারে বারে।
    সেদিন কেনো তবে…
    চলে গেলে…
    দু’জনে দু’পথে…
    এখন তবে,
    এমন কি হলো?
    হরর সিনেমার মতই,
    দেখো প্রেম ভূত কতই,
    হারানো অতীত কতই।
    হারানো প্রেম ভূত….
    অবসর পেলেই,
    দেখা মেলে পলে পলে।
    মিল-অমিলের খেলায়,
    ভাসিয়ো না দুঃখের ভেলায়।
    অতীত তো অতীত
    প্রেম ভূত সেও অতীত।
    কাজের মাঝেও কি’
    অতীতের প্রেম ভূতে,
    তাড়া করে বারে বারে।
    এটা কি ভালো লাগাছিল,
    না কি ভালোবাসা,
    না কি কালক্ষেপণ,
    না অন্য কিছু।
    তোমায়….
    একঘেয়ামী রোগে ধরেছে,
    অতীত বর্তমানের তুলনা করছো।
    এটার সাথে সেটা,
    সেটার সাথে ওটা,
    মিলাতে গিয়ে অতীতটা-
    মায়াচ্ছন্নতা আর হ্যালোসিনেশনের
    মিথস্ক্রিয়ায় তোমার—
    মনে পড়ে, মনে পড়ে,
    রোগে ধরেছে।
    হারানো মুহূর্ত….
    আসে না ফিরে…..
    ধরার সমস্ত ধন দিলে।
    তবু খুঁজি, খোঁজ…
    বারে বারে, ক্ষণে ক্ষণে,
    হারানো মুহুর্তকে।
    হারানো প্রেমের খোঁজে,
    আচ্ছন্ন হ্যালোসিনেশনে।
    পুরানো স্মৃতির ডায়েরি থেকে,
    রংচটা হ্যালোসিনেশনের পাতাটাকে,
    কেন ছিঁড়ে…
    মিছে মিছে,
    ফেবিকলে জুড়ানোর,
    নিজেকে খোয়ানোর,
    মায়াচ্ছন্নতায়….
    বারে বারে হারায়।
    চার দশকের ধূসর পাণ্ডুলিপি,
    পুরানোকে, নতুন করে তুমি-
    আমি খুঁজি কি!
    দায় মুক্তি আছে,
    রংচটা হ্যালোসিনেশনে।

    11
    7 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar