Profile Photo

Emotionless RimaOffline

  • Emotionless-Rima
  • Profile picture of Emotionless Rima

    Emotionless Rima

    • 4 years, 10 months ago

    #Irobhothi_Part_01

    গ্রাম থেকে বেরিয়ে চলে এসেছি। আলপথ পেরিয়ে চারপাশে সবুজ ধান ক্ষেত। মাথার উপরে আম গাছ সারি সারি । খুব রেগে মাঠের মধ্যে দিয়ে শব্দ করে হেঁটে চলেছি । হেঁটে চলছি তা বলা ঠিক হবে না। ইচ্ছে করে মাটিতে জোরে জোরে আঘাত করছি পা দিয়ে। যেন আশেপাশের মানুষ ভয় পায় আমার রাগ দেখে। সামনে একটা ছেলে যাচ্ছে । বয়স কত? এই বছর চারেক হবে। শার্ট আর পেন পরে আছে। শার্টে বোতামগুলো ঠিকভাবে লাগাতে পারে নাই। আমার হাসি পেল মনে মনে। কিন্তু ঠোঁটে ও বাকা মৃদু হাসি দেখা দিয়েছে। আমি ছেলেটা কে ডেকে বোতাম গুলো ঠিক করে লাগিয়ে দিলাম। কি যে হাসির কথা বলে ছেলেটা। আমি হেসে ফেললাম । মনটা ভালো হয়ে গেল। ছেলেটা যাবার পর মুখ ধোয়ার জন্য আমি সামনের ডিপে গেলাম। সান বাঁধানো তলা আর দেড় ফুট উঁচু করে প্রাচীর দেওয়া। দুইপাশে দুই টি ড্রেনের মত করা। এখান থেকেই পানি জমিতে যায়। খুব পরিষ্কার পানি। খাওয়া যাবে এমন । হাত মুখ ধুয়ে নিতে নিতে ভাবছিলাম ছেলেটার কথা, আমিও তো চাই ওদের জন্য কিছু করি। খুব ইচ্ছে হয় ।কিন্তু আমি যে কিছুই করতে পারি না । মুখে থুথু ছিল থু করব কিনা ভাবছি, ঘুম ও হালকা হয়ে এসেছে । দ্বিধা দ্বন্দ্ব স্বপ্নের মধ্যে থু করেই ফেললাম । কিন্তু থুথুটা গিয়ে টেবিলের ধারে পরেছে, হাতেও কিছুটা পড়েছে । কি এক অস্বস্তিকর ব্যাপার , ঘুম চোখে ডুলু ডুলু করছিলাম ।
    —সাবধানে মি. মহী , আপনার ঘুম এখোনো ভাঙতে দেরি আছে । এই নিন কফি,এক চুমুকেই ঘুম উধাও । আর সব ক্লান্তি ও দূরে চলে যাবে ।
    আমি আবার বিছানায় ধাম করে শুয়ে পড়লাম । আমি অনেকটা আশ্চর্য হয়ে তাকালাম কে কথা বলছে আমার বেডরুমে।কফির কাপ হাতে নিয়ে কে এই সুন্দর মেয়েটি। এ তো হিরোইন দের ও হার মানিয়ে যায়। এতো রূপ আমি যেন এক মুহূর্তের মধ্যে প্রেমে পড়ে গেছি। বয়স 23 এর কাছাকাছি ।চুল কালো আর হালকা দারুচিনি রং। দেখলেই বোঝা যায় খুব সিল্কি চুলগুলো। ঠোঁটে গোলাপি লিপস্টিক দারুণ লাগছে। শরীরে কারেন্ট লাগছে মনে হলো। আর কি ফিগার! বু..
    —মি. মহী। আপনার কি হয়েছে,এসব ভাবা বন্ধ করুন,আপনি এক্সাইটেড হয়ে পড়ছেন আমি একটা রোবট ।(আমার মুখের উপর উঠে এসে) আপনার এখন কি করতে ইচ্ছে হচ্ছে তা অ্যালগরিদম বলছে,সেটারও ব্যবস্থা রয়েছে। এই নিন কফি।
    —কি আশ্চর্য! এ—কি মাইন্ড রিডিং…
    — ইয়েস মি. মহী। শুধু মাইন্ড নয় আমি বডি লাঙ্গুয়েজ দেখেও তার পরবর্তী স্টেপ কি কি হতে পারে তার সম্ভাবনা বের করতে পারি।
    — স্টপ।
    চুপ করে গেল। কফি হাতে নিলাম। ও দাঁড়িয়ে আছে। ওর চোখগুলো একদম স্থির। ভাবতেই অবাক লাগে ওটা মানুষ নয় রোবট । শুধু চোখটি আলাদা। তবে সাধারণ মানুষ সহজে বুঝতে পারবে না। কিন্তু তবুও ওর চোখগুলো কি মানুষের মতো করানো যায় না ? চোখ গুলো ঘুরিয়ে তাকানোর সিস্টেমটা কি করা যায় না? অসম্ভব তো কিছু নেই। কিন্তু ও তো চারপাশেই দেখতে পায়। ৬টা অ্যাটাচ্ড ক্যামেরা লাগিয়েছি। ২ টো ন্যানো ড্রোন ক্যামেরা। কম করে হলেও চারপাশে 12 কি.মি. পর্যন্ত দেখতে পারে । কোনো বাধা থাকলে বা লুকিয়ে দেখতে চাইলে ন্যানো ড্রোন ক্যামেরা ইউজ করতে পারবে। শ্রাব্য সীমা 100 মি. নিত্যদিনের সকল কাজ করতে পারে। নিরাপত্তা থেকে বিনোদন সব পারে । এমনকি নিজস্ব ফোন,ল্যাপটপে,কম্পিউটারে কানেক্ট করানো ও যাবে । সত্যি খুব অবাক লাগছে আমি এই রোবট বানিয়েছি!
    — তুমি এখন বল তো আমি কি ভাবছি ?
    — আপনি কিছু কল্পনা করছেন,কিন্তু কি নিয়ে তা বলা আমার পক্ষে সম্ভব নয়। আমার সিস্টেম বহির্ভূত । আমি শুধু দূর্বল, অবস্বাদগ্রস্থ ব্রেন রিডিং করতে পারবো।

    আমি খুশিতে নেচে উঠলাম । বললাম, আমার ব্রেকফাস্ট রেডি করো।
    — সরি মি. মহী । আপনার জন্য ব্রেক ফাস্ট রেডি করা সম্ভব নয়।
    — কেন ?
    — এখন প্রায় সন্ধ্যা । অর্থাৎ 5.39 PM .
    — Oh, my god. 39 minute late.
    ফোন চেক করে দেখি একটা এসএমএস দিয়েছে, তাড়াতাড়ি এসো,আমি পৌঁছে গিয়েছি।
    ( রোবটের দিকে তাকিয়ে) আমাকে রেডি হতে সাহায্য কর। রাই আমার জন্য হলিডে পার্কে ওয়েট করছে। আর এখন আমি 40 মিনিট লেট।
    — আমি আপনাকে 20 মিনিট এর মধ্যে পৌঁছে দিতে পারব।
    —ওকে, থ্যাংকস।
    আজ প্রায় চার বছর পর আমরা দেখা করব। তবুও আমি লেট। বেচারী এখনো বসে আছে। আমার খুব খারাপ লাগছে। চিন্তায় অস্থির হয়ে পড়েছি। কিন্তু অস্থির হওয়ার কোনো কারণ নেই। ওর মত মেয়ে আর একটিও পাওয়া সম্ভব নয় । আমি 40 মিনিট কেন 3 আওয়ারস দেরি করে গেলেও কখনো বলবে না এতো দেরি করলে কেন। জিজ্ঞেস করার দরকার ও নেই ওর সামনে দাঁড়াতেই সব বুঝতে পারে । কিন্তু আমি না যাওয়া পর্যন্ত ওয়েট করেই থাকবে। সে যদি 5 ঘন্টা হোক তবুও। একটা ফোন ও দেয় না কতক্ষণ লাগবে আসতে তা জানতে । এইটা সত্যি অদ্ভুত । আজ শুনবোই কেন এমন করে ।
    —বাহ, দারুণ ! এইটা আমার বাড়ি মনে হচ্ছে না। সব গোছানো। চকচক করছে।
    —ধন্যবাদ মি. মহী।
    —আজকের ডিনার এখানেই করব। তুমি আমাকে পৌঁছে দিয়ে এসে ডিনারের ব্যবস্থা কর।
    —ডিনারের ব্যবস্থা করব। কিন্তু আপনার সেফটির জন্য একা ছাড়তে পারব না। আমার ক্রিমিনাল ফাইলে যারা আছে তারা আপনার উপর নজর রাখছে। আমি আপনার সাথে থাকলে 12 কিমি এর মধ্যে তাদের কেউ আসতে পারবে না। তাই আমার আপনার সাথে থাকা জরুরী। কিন্তু আপনি কমান্ড চেঞ্জ করতে পারবেন। আপনি কি কমান্ড চেঞ্জ করতে চান ?
    —না। (আমার মনেই ছিল না, এর আগে ও দুটো অ্যাটাক হয়েছে । যাক এখন নিশ্চিত, ও আছে যখন আর সমস্যা হবে না)

    6.00PM . পারফেক্ট! ওয়াও! খুশিতে আমি ওকে(রোবট) জড়িয়ে ধরলাম। তারপরেই টের পেলাম এইটা একটা রোবটের স্টিল বডি। বাইরে থেকেই মানুষ মনে হচ্ছে শুধু । ও (রোবট) আমাকে আলতোভাবে জড়িয়ে ধরেছে। আমার বুকে ব্যাথা হচ্ছে। চেঁচিয়ে বললাম, ছাড়ো বদমাশ ছেলে ব্যথা লাগছে। মেরে ফেলবে নাকি ?
    —মি.মহী, প্রথমত ,আমি ছেলে নই । আমি রোবট। আর দ্বিতীয়ত, আমার সিস্টেমে আছে মানুষরা কেউ জড়িয়ে ধরলে সৌহার্দতা দেখিয়ে জড়িয়ে ধরতে কমান্ড দেওয়া আছে। আপনি কি কমান্ড পরিবর্তন করতে চান ?
    —না।
    রাই— ওইটা কে মহী?
    মহী— মমম…কোনো নাম ঠিক করি নাই,দুটো নাম ঠিক করতে হবে। চলো বসে ভাবি দুজনে।
    রাই— এইটা তোমার সেই আগের রোবট ?
    মহী—(দীর্ঘশ্বাস ফেলে) হ্যাঁ আবার না।
    রাই— তোমার কোনো ভাই থাকলে এমনটাই দেখতে হতো।
    মহী— তুমি (রোবট) মেয়ের গেট আপে এসো।
    রোবট— 2 মিনট অপেক্ষা করতে হবে মি. মহী।
    রাই—( 2 মিনিট পর অবাক হয়ে ) এ—কি ! দারুণ মহী।
    মহী— এবার কার মতো লাগছে?
    রাই—অনেকটা আমার মতো আবার কিছুটা তোমার মতো।
    মহী—ঠিক ধরেছ। 50% আমার ও 50% তোমার ফেসের মিশ্রিত করে বানিয়েছি। তাই ওকে মেয়ের ড্রেস পড়ালে মেয়ে আর ছেলের ড্রেস পড়ালে ছেলে মনে হয়।
    রাই—সত্যি দারুণ ! তুমি পেরেছো মহী। তুমি যা চেয়েছ তার থেকে বেশি পেয়ে গেছ। আমার বিশ্বাস তোমার রোবট হবে year of the robot. আমি নিশ্চিত ।
    মহী—ওকে মাই ডিয়ার,অনেকদিন পর দেখা। চলো একটু হাঁটা হাঁটি করি। আর তুমি(রোবট) আমাদের থেকে ১ কি মি দূরে থাকবে।তোমার শ্রাব্য সীমা 100 মি. ক্রস করবে না আমি নেক্সট কমান্ড নাহ দেওয়া পর্যন্ত । আর ডিনারের জন্য যা লাগবে ব্যবস্থা কর।
    প্রায় 50 মিনিট পর আমার হাত ঘড়িতে অ্যালার্ম বেজে উঠতেই বুকটা ধরাস করে উঠলো। ওকে কমান্ড দেওয়া আছে খুব জরুরী হলে এই অ্যালার্ম বাজাবে যদি সরাসরি জানাতে না পারে। তাই ওকে (রোবট) ফোনে কানেক্ট করলাম।
    বলল— সন্দেহ ভাজন একজনকে ধরেছি। এ আমার ফাইলে নেই। কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ বলছে সন্দেহজনক ।
    — ওকে আমি আসছি।

    গিয়ে দেখি পুলিশ এসেছে। ও(রোবট) যাকে ধরেছে সে পলাতক আসামি । পুলিশ নিয়ে যেতে চাইছে। পুলিশের কার্ড দিতে বলেছে। কিন্তু ঝামেলা হলো পুলিশ টা এই এরিয়ার নয়। ও এই এরিয়ার পুলিশ কে ছাড়া দিবে ও না। আবার আমাকে রেখে 12 কি.মি. এর বাহিরে ও যেতে পারবে না। এমনকি আমার 100 মি. এর মধ্যে না আসার কমান্ড । তাই অ্যালার্ম বাজিয়েছে। সত্যি চমৎকার মনে মনে বললাম। পুলিশের হাতে ছাড়বে না কমান্ড পরিবর্তন না করলে। পুলিশ জোর করতেই ধাক্কা মেরেছে। এ নিয়ে ক্ষেপে গেছে পুলিশ । আমি গিয়ে কমান্ড চেঞ্জ করে আসামি কে পুলিশের হাতে দিলাম। একটু চিন্তায় পড়ে গেলাম।
    Continue….
    ©Emotionless Rima

    11
    8 Comments
Skip to toolbar