Profile Photo

স্মৃতি রানী রত্নাOffline

  • srratna1990
  • শেষ যাত্রা
    ***********স্মৃতি রানী রত্না

    যেদিন যাবে সকল ছেরে তুমি একা পথে
    টাকা কড়ি, ধন সম্পদ কিছুই যাবেনা সাথে।

    মস্তবড় দালান আর রঙিন যত শাড়ি
    সবাই তখন তোমার সাথে দিবে বড্ড আড়ি।

    সাদা কাপর আতর গোলাপ তোমাকে দিবে
    তোমার সম্পদ ভাগ করিতে সবাই ব্যস্ত হবে

    হওনা যতই বিত্তশালী সবই রবে পরে
    থাকতে হবে সঙ্গীবিহিন আধার মাটির ঘরে।

    কারো আবার যত্নে রাখা মাটির দেহখানি
    পুরে পুরে ছাই করিবে জলন্ত অগ্নি।

    নরম বালিশ রাজকিয় খাট হয়ে যাবে খালি
    সেদিন তোমার শোয়ার জন্য দিবে বাশের চালি।

    রঙিন দুনিয়াটা তখন ঢাকবে অন্ধকারে
    প্রাণপাখি পালিয়ে যাবে খাচা শুন্য করে।।

    যত তোমার আদরের ধন আর প্রিয়জন
    অশ্রুভেজা চোখে করবে সকল আয়োজন।

    পাড়া-পড়শি তোমায় নিয়ে করবে আলোচনা
    ভাল কিংবা খারাপ ছিলে সেটা হবে জানা।

    মরার পরে মানুষ তুমি হয়ে যাবে লাস
    কখন তোমার দাফন হবে এটাই হা-হুতাস।

    আপন স্বজন বলবে তখন হইছে বাসিমরা
    আমের কাষ্ঠে জ্বালবে চিতা দেহ হবে পোড়া

    যাদের সুখের জন্য তুমি করছ ছলচাতুরি
    তারা তোমায় একলা রেখে আসবে ফিরে বাড়ি।

    কদিন থাকবে আহাজারি আর কিছুটা শোক
    দুদিন পরে ভুলে যাবে তোমাকে সব লোক।

    ছেলের জন্য দামি পোশাক মেয়ের যত আড়ি
    সমাজকে মানিয়ে নিতে বউয়ের গয়না ভারি।

    ভাই বোনের শত আবদার বাবা মায়ের চাওয়া
    নিজের জন্য কি যে নেবে হয়নিকো পাওয়া।।

    সকল সুখের সাথে কর পারের করির মাত্রা
    মনে রেখ বেশি দুরে নয় তোমার শেষযাত্রা।।

    21
    18 Comments

স্মৃতি রানী রত্না

Teacher and writer

নামের ‍উপরে ক্লিক করুন Facebook: স্মৃতি রানী রত্না

নামের ‍উপরে ক্লিক করুন Email: SERETY RANY RATNA

ঠিকানায় ‍উপরে ক্লিক করুন All time address: CH94+WXC, বাউফল

Skip to toolbar