-
বান্দরবান , বাংলাদেশ
২১-১২-২১
গতকাল রাত থেকে বান্দরবানে ঠান্ডার প্রকোপ বেড়ে গেছে । ভোর সকালে ঘুম থেকে উঠতে মন না চাইলে ও উঠতে হয় – অফিসের তাড়া । যথারিতী “লুম্বিনী “ অফিসের গাড়ির জন্য সকাল ৭.০ টায় অপেক্ষা করতে হয় । প্রতিদিন সকালে গাড়ি করে আসার মুর্হূতটা ভালো লাগে ।বাসের গাড়ির সামনের প্রথম সিটটা আমার জন্য নিধারিত থাকে ।আমার সিটে পাশে ফেক্টরির যারা ওয়ারকার ,ক্লিনার বসে তাদের সাথে কথার্বাতায় সুন্দরভাবে দিনটা শুরু হয় । ড্রাইভার আংকেল ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন । জায়গা-জমির সমস্যা সহ নানাবিধ বিষয় ।ফেক্টরির ক্যান্টিনটা আমার খুব প্রিয় জায়গা । শ্রমিক ,কমকতারা চা-নাস্তা করার ফাকে ফাকে নানান আড্ডায় মেতে উঠে ।পারিবারিক , সামাজিক ,রাজনৈতিক সহ নানাবিধ বিষয় উঠে আসে তাদের কথার্বাতায় । এরপর শুরু হয় ওয়েলফেয়ার অফিসার হিসেবে নজরদারী । চেকপোস্টে য়েমন পুলিশ চেক করে , ঠিক আমাদের সিকিউরিটি সেকশন অত্যন্ত দায়িত্বনিষ্ঠার সাথে সবাইকে চেক করে । হাত ধোয়া , মাস্ক পড়া সব পযবেক্ষন করতে হয় । সবাইকে নজরদারী করার ফাকে ফাকে কুশলাকুশল বিনিময় হয় । সবার মিষ্টি হাসির প্রনোবন্ত প্রেরনায় দিনাট শুরু করি । সব মানুষের দিন ভাল কাটুক – এই প্রত্যাশাই করি । এরপর যথারীতি অফিসিয়াল কাজ শুরু । নতুন কমীদের ব্যাংক একাউন্ট খোলার কাজ্ও হরদম চলছে । সূযি মামা হালকা উকি দেয় আবার মেঘের ভাজে আড়াল হয়ে যায় । অফিসের ছাদটা আমার ভীষম রকমের প্রিয় । মন ভালো –খারাপের সময় এই ছাদটা আমাকে আগলে রাখে ।নিঃশ্বাস ফেলার এক আলাদা জগৎ খুজে পাই এই ছাদে । ছাদ থেকে দূর পাহাড়ের সারি দেখতে খুব ভালো লাগে । “লুম্বিনীর “ পাশে ছোট লেকটা দেখতে । ছাদ থেকে বয়লারের চুল্লি হতে ধোয়া উদগীরন ,লেকের পানির ঝিলমিল দৃশ্য আর পাহাড় ও আকাশের গভীর মিতালী মন প্রাণ ছুয়ে যায় ।হঠাৎ কষ্টের হাহাকারে মন প্রাণ কেঁদে উঠে….হুম…মা কে মনে পড়ে… আমার মা কে মনে …পড়ে…
ঈশিতা বড়ুয়া
কমকতা
লুম্বিনী লিমিটেড4 Comments-
@ishita-barua প্রকৃতির অপরুপ সৌন্দর্য আপনার লিখায়। একরাশ মুগ্ধতা, প্রিয় কবি। আরো লেখা চাই।
Friends
UTTAM KUMAR BISWAS
@uttamk
Pranto Sarkar
@pranto-sarkar
Reazul Kabir
@reazul-kabir
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
Shibbir Ahmed Hasan
@shibbirahmedhasan
Drako Shajib
@drako
Md Nurnabi Sarker
@nurnabi
স্মৃতি রানী রত্না
@srratna1990



বেশ সুন্দর বর্ননা। এভাবেই সবসময় প্রানবন্ত থাক পাহাড়ের মানুষ গুলো। শুভ কামনা রইল।