Profile Photo

Mohamed RUBEL-MIANOffline

  • Mmdrubel937
  • Profile picture of Mohamed RUBEL-MIAN

    Mohamed RUBEL-MIAN

    4 years, 8 months ago

    সময় শেষ হয়েছে। অল্প কিছু সময় অতিরিক্ত পেলে বড় ভালো হতো। কিন্তু পরম ইশ্বরের ডাক অগ্রাহ্য করার সম্ভব না। চারদিকের সবকিছু অস্পষ্ট। সামনের মানুষগুলোর কথাও অস্পষ্ট।

    – অাব্বা, অাপনি কই যান?
    – যুদ্ধে যাই মা!
    – যুদ্ধে কেন যান অাব্বা।
    – এই দেশটা কিনতে মা।
    – অাব্বা দেশ কিনতে কত টাকা লাগে?
    দেশ কিনতে কত টাকা লাগে অামি এখনো জানি না। হয়তো অনেক। হয়তো শত শত মানুষের রক্ত!
    – অাব্বা দেশ কিনে অানার সময় অামার জন্যে পেন্সিল অানবেন। অাগের পেন্সিলটা পিন করা যায় না। চুর চুর করে ভেঙে যায়।
    – ঠিক অাছে। মা। অানব।
    এই মূহুর্তে মরে যাওয়াটা ঠিক হচ্ছে না। অারো অল্প সময় বেঁচে থাকলে ভালো হতো। যুদ্ধটা শেষ করে নতুন দেশ অার নতুন পেন্সিল নিয়ে ঘরে ফিরতে হবে। নতুন পেন্সিলে ছোট মেয়েটা অাঁকতো সবুজ পতাকা! মাঝখানে তার টকটকে লাল।

    4
    3 Comments

Friends

Skip to toolbar