-
তাকে বলে দিও
*******স্মৃতি রানী রত্না।তাকে বলে দিও
আমি আজ আর তার কথা ভাবিনা
তার আশায় পথ চেয়ে দৃষ্টি রাখিনা
একটু খানি কথা শুনবো বলে
এখন আর মোবাইলের দিকে তাকিয়ে
দীর্ঘ অপেক্ষা করিনা।।তাকে বলে দিও
এখন আর ফেসবুকে তেমন আসিনা,
তার আইডির পাসে নীল আলোটা জ্বলছে দেখেও
ভালো আছে কিনা? জানতে ইচ্ছে করে না।
ম্যাসেজের উত্তর পাইনা বলে,
এখন আর দীর্ঘ নিঃশ্বাস ফেলিনা।।তাকে বলে দিও
আমিও এখন তারি মত কঠিন হয়ে গেছি
তার ফোন আসলে আমিও রিসিভ করিনা,
করলেও কন্ঠ নিঃসৃত হয়ে ধ্বনি গুলো আর
আগের মত স্পষ্ট ভাবে বেজে ওঠেনা।
নিজেকে গুটিয়ে নিতে শিখে গেছি।।তাকে বলে দিও
তার প্রাধান্যটা এখন আমার কাছে অতটা বেশি না,
কারন আমি বুঝে গেছি তারকাছে আমি
কতটা মূল্যহীন ছিলাম!
তাই ঠিক করেছি যারা আমার গুরুত্বটা বোঝে
,ঠিক তাদেরই প্রাধান্য দেব।তাকে বলে দিও।
তাকে ভুলতে আমার একটুও কষ্ট হয়নি
তার দেয়া প্রতিটা আঘাতে আমার হৃদয় দুমরে-মুচরে,
ক্ষত-বিক্ষত হয়ে আছে।
যতটা আছি সেটা তাকে ভালোবাসার জন্য নয়,
তার প্রতি ঘৃনা আর করুনা নিয়ে।।তাকে বলে দিও
তার কথা ভেবে চোখের কোনে আর
একফোটা জলও আসেনা,
কারন তার ভালোবাসায় ছিল একটা অবিশ্বাসের বেড়াজাল!
তাই এখন আর আমি কাঁদিনা,
অশ্রুকে সংবরন করতে শিখে গেছি।।তাকে বলে দিও
এখন আর শত বাধা উপেক্ষা করে
তার কাছে যাবার জন্য মন পাখিটা
নীল আকাশের বুকে আর ডানা ঝাপটায়না,
তার দেখা নাপেলে আহত পাখির মত
আমি আর ছটফট করিনা,আমিও বদলে গেছি।।তাকে বলে দিও
তার প্রত্যেকটা কথা আর আমি কানপেতে শুনিনা
,যে কথা গুলো আমার মোবাইল রেকর্ডারে ছিল,
তা আমি অনায়াসে ডিলেট করে দিয়েছি,
কারন তার বানিয়ে বানিয়ে বলা মিথ্যেগুলো
আজ বড্ড তেতো মনে হয়।তাকে বলে দিও,
সে বিহিন জীবনটা আমার থেমে নেই!
বেশ ভালোই চলছে!নিজের মত করে,
এইতো আছি সব অনিয়মকে ঝেরে ফেলে
মিথ্যের করাল গ্রাস থেকে মুক্তি নিয়ে
হয়তো তার থেকেও ছন্দময় এ জীবন।।তাকে বলে দিও,
যা কিছুই বলিনা কেন, আজ যেখানেই থাকি
একদিন তাকে ভালোবাসতাম খুব বেশি!
যার বিন্দুমাত্র খাদ ছিলনা, ছিলোনা কোন জটিলতা
, কোন ছলনা, যার সবটা জুরে ছিল শুধু সে
, কিন্ত আজ সেখানে অন্য কেউ।তাকে বলে দিও
আমি তাকে ভিষন ভালোবাসতাম
যা সমুদ্রের থেকে বিশাল,সাগরের থেকেও গভির,
আকাশের থেকেও অসিম, মরু প্রান্তরের থেকেও উত্তপ্ত,
পাহাড়ের মত বিস্তির্ন ছিল!
কিন্তু এখন নয়, সে আমার অতীত ছিল।।11 Comments

স্মৃতি রানী রত্না
Teacher and writer
নামের উপরে ক্লিক করুন Facebook: স্মৃতি রানী রত্না
নামের উপরে ক্লিক করুন Email: SERETY RANY RATNA
ঠিকানায় উপরে ক্লিক করুন All time address: CH94+WXC, বাউফল
Friends
Ali Sohel
@ali-sohel
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
Jewel hazari
@jewel50
Niaz Aziz Dip
@niazdip
Meghdipe (মেঘদ্বীপ)
@meghdipe
Sakib comrade
@2-5
Md Ahsan Habib
@md-ahsan-habib
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan



Excellent