Profile Photo

Bappy KhanOffline

  • bappykhan
  • Profile picture of Bappy Khan

    Bappy Khan

    4 years, 8 months ago

    থাকবে কেমন করে?

    আমাকে সুদূরে ঠেলে
    চলে যেতে পারো দূরে,
    অভিযোগ না করেই
    আমিও চলে যাবো সরে।
          আমায় ছাড়া একলা তুমি
          থাকবে কেমন করে?
          আমায় ছাড়া একলা তুমি
          থাকবে কেমন করে?

    যতদূর চলে গেলে
    দূরে যাওয়া বলা যায়,
    ততদূরে চলে যাওয়া
    কখনো কি শোভা পায়?
         আমায় ছাড়া একলা তুমি
          থাকবে কেমন করে?
          আমায় ছাড়া একলা তুমি
          থাকবে কেমন করে?

    যতকাছে থাকলে
    দূরে যাওয়া হয় না,
    তারচেয়ে আরো কাছে
    আমরাতো রই না।
          আমায় ছাড়া একলা তুমি
          থাকবে কেমন করে?
          আমায় ছাড়া একলা তুমি
          থাকবে কেমন করে?

    ©️ বাপ্পী  খান

    5
    1 Comment
    • একটা অভিমানের সুর বেজে যায় গানে। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।

Skip to toolbar