-
রাজুর মেয়ে বন্ধু
———————-
রুম-মেট রাজু একদিন বলল
-দোস্ত, তোর তো সবই ঠিক – শুধু smartness এর একটু কমতি আছে। আমার ধারণা – তুই যদি মেয়েদের সাথে একটু গল্প গুজব করস, তাহলে ব্যপারটা develop করতে পারে।
আমি ওর কথা-বার্তার মাথা-মুন্ডু ধরতে পারছি না, শুধু মাথা নেড়ে গেলাম।
সে বলে চলল,
– কালকে ভীষণ রূপবতী একটা মেয়ে আসবে, আর হলের গেটের সামনে তোকেই খুঁজবে। তোর কাজ সহজ- সারা দিন গেষ্ট রুমে তার সাথে গল্প করা। ইম্প্রেস করতে পারস যদি, খুবই ভাল কথা; তবে, তুই এইটা করতে যাইসনা- ঝামেলা হতে পারে।
আমি আবারও মাথা নাড়লাম।পরদিন বিকালে, হলের গেটের সমনে দেখি- পুরা হল আলো করে একটা মেয়ে দাঁড়িয়ে আছে।
– আপনি আরিফ না, ২০৯ নাম্বার রুমে থাকেন না?
আমি হ্যা – হ্যা বলে তাকে আমাদের গেষ্ট রুমে নিয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম
– চা খাবেন?
বেচারা হতাশা মেশানো দৃষ্টিতে তাকিয়ে বলল
– এই গরমে চা খাওয়াবেন?
আমি সাথে সাথে আমাদের ডাইনিং এর মেসিয়ারকে ডেকে ঠান্ডা পানীয় আনার ব্যাবস্থা করলাম।এরপর, গল্প শুরু করে বিপদে পড়লাম- কি বলব, কিছুই মাথায় আসছে না। কয় ভাই- বোন, কিসে পড়ে এইসব আলোচনা শেষে আর কি প্রশ্ন করা যায় বুঝতে পারছি না।
মাঝে খাওয়া দাওয়া করালাম। কথা-বার্তা অবশ্য বন্ধ থাকল না। আমার এর মধ্যে common পড়ল শুধু আমেরিকার আফগানিস্তান আক্রমন, আফ্রিকাতে সমরিক অভ্যূত্থান, বিজ্ঞান শিক্ষার গুরুত্ব আর ইরানের পারমানবিক কর্মসূচী। এ গুলো নিয়েই আমি কিছু বলতে পারলাম।
তবে মেয়েটা অনেক ভাল- আমার কথা গুলো যে অত্যন্ত যৌক্তিক এবং তথ্যবহুল সেটা সে বার বার স্বীকার করল। আজকের দিনে সমাজ এবং রাষ্ট্র নিয়ে আমার মত যে খুব কম লোকই ভাবে – সেটা বলতেও সে ভুলল না।এভাবেই বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল।
তার একটু পর রাজু গেষ্ট রুমে এসে হাজির হতেই ময়েটা যেন জীবন ফিরে পেলো।
– তুমি এইটা একটা কাজ করছো। এর চাইতে তুমি আমারে একটা গাছের সাথে বাইন্ধা রাইখা যাইতা। কি আমেরিকা- আফগানিস্তান পাকিস্তান আবল-তাবল বইলা আমার কান ঝালা- পালা কইরা ফালাইল।বন্ধু থামানোর চেষ্টা করল।
-আহ্হারে আমার বন্ধু, এভাবে বইলো না।
– আরে রাখো তোমার বন্ধু……..
আমি সেখানে থাকার আর কোন কার্য্য-করন খুঁজে না পেয়ে, দ্রুত সরে এলাম এক রাশ হতাশা নিয়ে।6 Comments
Friends
Asif Rahman
@asifaaron62
Nowsad Jaman Anik
@njanik
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
চিত্রভানু
@chitrabhanu
Taufiq al sadif
@483-taufiq-al-sadif-roll-483
Zahidul Jamy
@zahidul
সৃষ্টি
@premdevota
নোমান খালভী
@nomankhalovi
অনন্য প্রসাদ
@prasad


nice