Profile Photo

Showrav GhoshOffline

  • Showravghosh
  • Profile picture of Showrav Ghosh

    Showrav Ghosh

    5 years, 2 months ago

    “””কাল”””
    (সৌরভ ঘোষ)
    —————————-
    তুমি অতীতের বেড়াজালে
    নিজেকে আটকে রেখেছো,
    তুমি ভবিষ্যতের স্বপ্নজালে
    নিজেকে ভাসিয়ে দিয়েছো,
    তুমি কালের বিবর্তনে,
    নিজেকে বন্দি করেছো।

    আমি অতীত নই, আমি ভবিষ্যৎ নই,
    আমি বর্তমান,
    আমি স্মৃতি নই, আমি অদৃশ্য নই,
    আমি দৃশ্যমান।

    যদি আমায় ভালো না বাসো,
    তোমার অতীত তোমায় গ্রাস করে নেবে;
    যদি আমায় ভালো না বাসো,
    তোমার ভবিষ্যৎ অদৃশ্যই থেকে যাবে।

    যদি আমায় ভালো বাসো,
    তবে তোমার অতীত মুছে যাবে
    যে অতীত তোমায় হতাশায় ডুবিয়েছে ;
    যদি আমায় ভালো বাসো,
    তবে তোমার ভবিষ্যৎ সত্যি হবে
    যে ভবিষ্যৎ তোমায় স্বপ্নে ভাসিয়েছে।

    প্রকাশিত গ্রন্থঃ- এক মুঠো রোদ্দুর

    12
    7 Comments
    • পৃথিবীতে শুধু বর্তমানেরই অস্তিত্ব। আর ভালবাসা এক জিবন্ত অনুভব। ভালো লিখেছো। অভিনন্দন।

    • বর্তমানই ভবিষ্যত গড়ার চাবিকাঠি। বর্তমানে যে গাছ রোপন করা হবে সেটিই ভবিষ্যতে ফল দিবে।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 22 April 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • বর্তমানই আসল ।খুব ভালো লাগল লেখক বন্ধু।শুভেছা।

    • ধন্যবাদ তুলট কাগজকে। আমার লেখাকে জনপ্রিয় নির্বাচন করার জন্য।

    • ধন্যবাদ

Friends

Skip to toolbar