Profile Photo

Fahim HasanOffline

  • Fahim-Hasan
  • Profile picture of Fahim Hasan

    Fahim Hasan

    5 years, 2 months ago

    ______❝হারানো দিন❞______
    _____ফাহিম হাসান
    ঝরে পড়ে রক্ত টপ টপিয়ে,
    মধ্যরাতের রিক্ত ঘর্মাক্ত দেহ
    ঘচঘচে পুড়ান ফ্যানের শব্দে,
    কুড়ে খায় তাকে মৃত্যু আগ্রহ!
    মনে ভেসে আসে ভুল সকল,
    করেছিলো যা পাপের জনমে
    অনুতাপে তার নয়ন ব্যাকুল,
    গগন বিদীর্ণ চিৎকার নিরবে।
    বুকে চাপা কত হীন-অপমান,
    আন্দলিত হয় নিভৃতে কেঁদে
    স্মৃতির শহরে যায় পড়ে টান,
    সন্ধ্যা কালের একাকি ছাদে।
    লাল নীল সবুজ আর সাদা,
    ধমকা হাওয়ায় উড়ে সে পত্র
    কত দিকে যে তার অবেলা,
    হেলায় হেলায় হারা মন বক্র।
    হারানো দিনে ছুটে যায় যে মন,
    চিরে ফেলে সময়ের সব বাধন!

    9
    5 Comments
Skip to toolbar