-
“আমার পাওনা ষোল আনা”
– রিয়াদ হাসান শেখ
—————————–
আমি কিন্তু পুরো ষোল আনাই নেব,
তুমি দিতে কর্পণ্য করো না।
আমার ঠোঁটের নিবিড়তম স্পর্শে
তুমার কোমল কায়ার প্রতিটা ভাঁজে হেটে
প্রথম চার আনা পূর্ণ করব।।
তোমার সিঁথির সরলরেখায় চুমু এঁকে
অবিচ্ছিন্ন নেমে যেতে চাই , পদযুগলের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত। মুহূর্তের পথ ঘণ্টাব্যাপী বিচরণ করে,
আরও চার আনা পূর্ণ করব।
তোমার ওষ্ঠাধর শুকিয়ে গেলে
ভিজিয়ে দেবো,
আমার সুধাময়ী অধরের ছোঁয়ায়।
আমার দুহাতের চঞ্চল অত্যাচারে,
আঙ্গুলের ঝিরিঝিরি কামনা পূর্ণ অনুভবে
বুঝে নিতে চায় আরও চার আনা।।
বাকি চার আনা কি তুলে রাখবো?
তাহলে তো আরো আটানা জরিমানা হবে!!
সুদ সমেত ষোল আনাই পূর্ণ করব
তুমি শুধু দিতে কার্পণ্য করো না।।
তোমার কাছ থেকে, তারও বেশি পাওনা আমার।
প্রতিদিন, প্রতিক্ষণ, সবসময়
শেষ নিস্তব্ধতার আগ মুহূর্ত পর্যন্ত।
জোর করে হলেও, লুটপাট করে হলেও,
আমার পাওনা আদায় করে নেব
পুরো…. ষোল আনা।।
আখি নিভিয়ে দাও
কল্পনার ডানায় ভেসে,
আমার ক্রমবর্ধমান উত্তপ্ত নিঃশ্বাস
ঝরে পরবে তুমার ঘাড়ের নিচের
নান্দনিক হাড়টিতে।
যেটি দ্রুতলয়ে নেমে গেছে
কাঁধের কিনাীা বেয়ে
উচ্ছল স্রোতস্বীনির মতো।।
আমার মুখটি যেন,সমস্ত শাসন বারণ ভুলে
নেমে যাচ্ছে তুমার
গ্রীবাদেশের উন্নত পর্বতচূড়ায়
প্রবেশ করব এক গহীন অরণ্যে।।
তুমাকে ভালবেসে, দুমড়ে-মুচড়ে
অস্পৃশ্য অমৃতের শরীর জোরে,
ফসলি জমিটি দখল করে নেব।
এই মহাকাব্যিক যাত্রায়
তুমি আমি ধন্য হব।
আমার ষোল আনা পূর্ণ করব।4 Comments
Friends
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Kazi Zuberi Mostak
@kazi-zuberi-mostak
Foyzur Khan
@foyzur-khan
Shohag arnob
@shohagarnobgmail-com
Neel tripura
@neel
Drako Shajib
@drako
স্মৃতি রানী রত্না
@srratna1990


ষোল আনা পেতে চায় কবি। কিন্তু পুরো কী পাওয়া যায়? সুন্দর কবিতার জন্য অভিনন্দন।