Profile Photo

Rehana AkterOffline

  • RehanaAkter
  • Profile picture of Rehana Akter

    Rehana Akter

    4 years, 5 months ago

    বন্ধু
    রেহানা আক্তার

    মানুষ আজ আর নেই নিঃস্বার্থ
    তাই “বন্ধু” শব্দটা ও যেন ব্যর্থ
    সবাই খুঁজে বেড়ায় শুধু স্বার্থ
    তাহলে “বন্ধু” র কি আছে কোন অর্থ?
    এমন ও তো বন্ধু আছে
    ছোটবেলা থেকে রয় কাছে কাছে
    বড়ো হয়ে নাম -যশের করাল গ্রাসে
    বন্ধুত্বের নামটি কি তখন চোখে ভাসে ?
    হয়তো দু-একটি থাকে ব্যাতিক্রম
    সবাই ভাবে এখন এড়িয়ে চলাই উত্তম ।
    ভাবে মনে মনে-এখানে নেই কোনো স্বার্থ
    মিছে কেন মিশে হব নিজে অপদার্থ ।
    অসহায়ের মতো বন্ধু তখন করে স্মৃতিচারণ
    সেই খেলাধুলায় -চলাফেরায় ছিল না তো কোন বারণ ।
    বুঝেছি আজ বন্ধু আমার মস্ত বড়ো অফিসার
    তাই তার সামনে আমায় দেখায় কদাকার ।
    টাকা -কড়ি আর সম্মানের বাহাদুরি
    সব স্মৃতি ধুলোয় মেখে খায় যে গড়াগড়ি ।
    মনের দুঃখ মনে রেখে চলে আপন গতিতে
    বন্ধুর রঙ্গ খেলায় ,টাকার ভেলায় থাকে না আর মেতে ।
    দিনের শেষে , রাতের ক্লেশে বয়স বাড়ে নির্বিশেষে
    সত্যের যমদূত এলে মৃত্যু হয় অবশেষে
    মৃত্যুর সংবাদ যখন বন্ধু শোনে
    সবার আগে ছুটে আসে মনের টানে ।
    কাঁদে শুধু বুক ফুলিয়ে , বলে না তবু মুখ লুকিয়ে
    বন্ধু তোমার এত টাকা-কড়ি ,নেওনা কেন সঙ্গে করি ?
    বলে শুধু -হায়রে বন্ধু ,আমায় করে গেলি একা
    কেমনে আমি সহ্য করি এ ব্যাথা , বুকটা করে শুধু খাঁ খাঁ ।
    দোয়া করি -ভালো থাকিস ও পাড়েতে
    দেখা হবে কি আবার দু’জনাতে ?

    বিশেষ দ্রষ্টব্যঃ সবার কাছে অনুরোধ , নিজের অবস্থান,যোগ্যতা , অর্থ-সম্পদ, বংশমর্যাদা এগুলো নিয়ে বড়াই করবেন না। দিনে – একবার হলে ও মৃত্যুর কথা স্মরণ করবেন। তখন মনে হবে ঈমান -আমল, দান -সদকা ছাড়া আপনার কিছুই নেই , আপনি মূল্যহীন। আপনার অহংকার করার মতো কিছুই নেই।

    16
    8 Comments

Friends

Profile Photo
Md Ahsan Habib
@md-ahsan-habib
Profile Photo
Mahbub Al Hasan
@mahbubkfdj
Profile Photo
md.iqbal hussain
@loneliness-boy1
Profile Photo
Arif-Arian
@arif-arian
Profile Photo
তুলি
@tultuli
Profile Photo
Afifa Sultana
@afifa-sultana
Profile Photo
কাব্য রঙ
@mahbuba-hasin
Skip to toolbar