Profile Photo

জেবুন্নেছা জেবু (কবি সাহিত্যিক)Offline

  • Jebun-Nesa-Jebu
  • Profile picture

    শিরোনাম — সুখ
    কলমে —জেবুন্নেছা জেবু
    ———————————————-
    যা আমরা সহজে পেয়ে যাই
    তা কখনো কেউ চাই না।
    তাহা চেয়ে ক্লান্ত হই
    যা কোন ভাবেই পাই না।

    পথের মাঝেই দেখা হয়
    পথে চলাতেই হারাই,
    তবুও মনে রাখি তারেই
    যে আপনাকে ভুলে যায়।

    অতীত ভুলার তরে আমরা
    সর্বদা এগিয়ে যাই
    আগামীর জন্যে সবাই
    অতীতকে বিদায় জানাই ।

    নতুন জীবনের সন্ধানে
    সত্যে ভালোবাসা হারায় ,
    ভাঙ্গে গড়ে কেবলই
    সুখের আশায় আশায় ।

    আজকের ভালো লাগা কাল বদলায়
    মন আবার পুরোনোতে ফিরতে চায় ।
    নিজের মতে প্রেমের ভুবন গড়ি
    নিজেই ভাঙ্গতে বাহানা খুঁজি ।

    সুখের আশায় বাঁধে মানুষ ঘর
    জীবন বাস্তবতায় করে পর ,
    সুখ খুজেঁ সারা জীবন
    সুখী হয় না তবুও মন ।

    জীবন হলো সময়ের সমাহার
    সময়ের কাজ সময়ে করা দরকার ,
    আত্ব তৃপ্তিতেই মিলে সুখ
    নিয়ম মানতে হয় নয়তো পায় দুখ ।

    জীবনে সুখী হতে চাও যদি
    তবে সততা কে করো সাথী,
    জীবনে কোন সুখ নেই
    সততা না থাকে যদি॥

    ____________________

    ___________________

Friends

Profile Photo
Abul Hasan Tuhen
@abulhasantuhen
Profile Photo
তুবা
@zariyaat
Profile Photo
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
Profile Photo
Zahidul Jamy
@zahidul
Profile Photo
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
Profile Photo
mononesh-das
@mononesh-das
Profile Photo
Asif Rahman
@asifaaron62
Profile Photo
AdabenTatali
@adabentatali
Skip to toolbar