-
অপেক্ষার নতুন বছর
রেহানা আকতারনতুন দিনের অপেক্ষায়
থাকে সবাই তপস্যায়
পুরোনো দিনকে ভুলে
নতুনকে বরণ করবে বলে
নাওয়া – খাওয়া সবই ভোলে।
কেউ নাহি শোনে সে আর্তনাদ
ডেকেছিল নিজে যে সর্বনাশ ।
অতীতের দিনগুলো ওঠে কেঁপে
দেন-পাওনার অভিশাপে ।
ঋণের অংকটা কষেছ কি খাতার কোণে?
আদৌ পরিশোধ করার ইচ্ছা আছে কি তোমার মনে?
যাকে দিয়েছো বেদনা
তার কাছে চেয়েছো কি ক্ষমা ?
যার হক করেছো নষ্ট
তাকে করোনি তো সন্তুষ্ট
আপন মানুষের অতীতের কষ্টের ঘাম মুছে
সে স্মৃতি পিছনে ফেলে কেন সামনে যাবে তুমি মিছে?
সেদিকে না রেখে নজর
কিভাবে হবে তুমি সামনে অগ্রসর ?
নতুন বছর তোমাকে নাহি কিছু দিবে
যদি তুমি সংশোধন না হও নিজে নিজে ।10 Comments
Friends
Sakib comrade
@2-5
Md Ahsan Habib
@md-ahsan-habib
Mahbub Al Hasan
@mahbubkfdj
md.iqbal hussain
@loneliness-boy1
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Arif-Arian
@arif-arian
তুলি
@tultuli
Afifa Sultana
@afifa-sultana
কাব্য রঙ
@mahbuba-hasin


শুভেচ্ছা ও ভালোবাসা