-
আল্লাহর প্রতি নিবেদন
প্রেম আমায় কাবু করেনা,
কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা করেছে আমায় দিশেহারা।
বিশ্বাস আমার কারোর উপরেই হয় না,
তবে আল্লাহর প্রতি বিশ্বাস আমার অস্থিমজ্জায় জড়িয়ে আছে।
দু নয়নে আমি দেখতে চাই,
বিশাল আসমানের সৃষ্টিকর্তা কে।
ভালোবাসি আমি আল্লাহ কে,
নাইকো সেথায় কোনো শঠতা, বিশ্বাসঘাতকতা।
আল্লাহ আমার হৃদয়ের ভালোবাসা,
যার হেদায়েতের নূরে আলোকিত হবার আমার সুপ্ত বাসনা।
আল্লাহ আমার রিজিকের মালিক,
তাই আমি চাইনা বাচঁতে অন্য কারো করুণায়।
আল্লাহর প্রেমে হয়েছি আমি উম্মাদ,
তাই আমার চোখে ধরা দেয়না অন্য কিছুর মোহ।
আমার ধ্যানে রয়েছে আল্লাহ,
আমার হৃদয়ে রয়েছে আল্লাহ।
আমার অস্তিত্বে রয়েছে শুধুই আল্লাহ,
তার প্রেমে হয়েছি আমি দিশেহারা।মুশফিকা জাহান
4 Comments
Friends
Jubayer Al Mahmud
@jubayer
Aza Farhad
@aza-farhad
Md Shohel
@shohel880
Naila Anjuman Ara
@ayaat
Kallyan Abir
@kallyan-sarkar-abir
ইশরাত জাহান
@tithy
Md.Imam Hasan
@farhantanmayfaija
সুমন রহমান
@suman
আহমাদ আব্দুল্লাহ নিলয়
@ahmad-niloy


সুন্দর বন্দনা। নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা।