Profile Photo

তানভীর তীব্রOffline

  • Tanvir3
  • Profile picture of তানভীর তীব্র

    তানভীর তীব্র

    4 years, 5 months ago

    “আমাদের একপেশে কথা হয়েছিল”

    বিষাদের আঙিনায় ফোটা সাদা গোলাপটা বোধ হয় বিষাক্ততায় নীলবর্ণ ধারণ করেছিল।
    হাহ্! আমি বুঝতেই পারিনি।
    সে রঙিন বাগিচায় এসে এই ভিন্ন বর্ণের গোলাপটির প্রসংশা করত। গোলাপটির হৃদয়ে অটোমেটিক ডংকা বেজে উঠত। সে নিঃশব্দে বলতো, ” তুমি কি আমায় বুঝতে পারছ না? মাটি হতে কষ্টরস শোষণ করে যে রুপ ধরেছি, তা কি চিনতে পারছ না? তোমার ভালবাসাটাতো এতো অন্ধ ছিল না! আমার যন্ত্রণা উপলব্ধি তো দূরে থাক, তুমি আমার এ অবস্থার প্রসংশা করে থাকো। জানো তো বিধির লিখন বড়ই অদ্ভুত। এক জনমে তোমাকে একপেশে ভালোবেসে গিয়েছিলাম,কখনো প্রকাশ করতে পারিনি। তোমার আলিঙ্গন পাই নি, তবে অনুভবে তা পুষিয়ে নিয়েছিলাম। আমরা এ জনমের ভাগ্য দেখ, তোমার বাগিচার অদ্ভুত ফুল আমি। সকালে উঠে জানালা খুলে ‘শুভ সকাল’ বলা থেকে শুরু করে স্নান করানো, আগাছা ছেদন সকল পরিচর্যাই করে থাকো। তোমার হাসিমাখা মুখ আর পরিচিত আলিঙ্গনটা সবসময়ই পেয়ে থাকি। কিন্তু আজও আমি খোদার প্রার্থনায় থাকি এই আশা করে যে, একটিবারের জন্য তিনি যেন আমায় বাকশক্তি দান করেন। আমি অশ্রুসিক্ত নয়নে হাসিমাখা মুখে সুবাস ছড়িয়ে বলব তোমায়,”আমি কৃতজ্ঞ”………….

    ~ তানভীর তীব্র

    15
    13 Comments
Skip to toolbar