Profile Photo

Nilottoma SultanaOffline

  • nilanjona
  • Profile picture of Nilottoma Sultana

    Nilottoma Sultana

    4 years, 5 months ago

    বেলা শেষে _____________________________________
    অনেক দুঃখ কষ্ট, ছলনার পর,
    বেলা শেষে ভাবছি বসে,
    কি চাই, কেন চাই।
    আমি এমন একটা বন্ধু চাই,
    যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়,
    এমন একটা তুমি চাই,
    যে তুমি কখনও ক্লান্ত হবে না,
    ভালবাসতে বাসতে।
    কখনও রাখবে না আধরে,
    থাকবে না কোনো দেয়াল,
    থাকবে না কোনো ছলনা।
    এমন একটা তুমি চাই,
    যে তুমি শুধু আমাকে ভালবাসবে,
    এমন একজোড়া চোখ চাই,
    যে চোখ শুধু আমাকে খুঁজবে,
    সুখে দুঃখে রাগে অভিমানে,
    ঝড় ঝাপটায় আগলে রাখবে।
    যেই চোখে থাকবে না কোনো তুলনা,
    যেই চোখে থাকবে না কোনো ছলনা,
    যেই চোখে থাকবে শুধু সম্মান, ভালোবাসা, ভরসা।
    যার হাত ধরে নির্দ্বিধায় পাড়ি দেয়া যায়,
    সাত সাগর তের নদী,
    হোক যত ঝড় বন্যা।
    সাড়া দিয়ে তার ডাকে,
    আমার ছোট তরী,
    বলো যাবে কি ?
    বেলা শেষে তাই ভাবছি বসে,
    এমনই একটা তুমি চাই।

    1 Share
    5
    2 Comments
Skip to toolbar