Profile Photo

বিদ্রোহী !!!...........Offline

  • zunairaH1917
  • Profile picture of বিদ্রোহী !!!...........

    বিদ্রোহী !!!………..

    • 4 years, 10 months ago

    অসহ্য।
    এই রাত।
    নির্মম যন্ত্রণা।
    একাকী আস্ফালন।
    ব্যাথার আচ্ছাদন।
    প্রতিদিন প্রতিক্ষণ।
    ক্রুদ্ধ ঘুণ পোকা।
    জর্জরিত।

    নিষ্ঠুর যন্ত্রণা।
    একাকী ল্যাম্পপোস্ট।
    আলোর বিভীষিকাময় চিৎকার।
    প্রতিদিন প্রতিক্ষণ।
    অবিবেচক অন্ধকার।
    স্বার্থপর রাত্রি।

    অসহ্য।
    এই রাত।
    ক্লান্ত আমি।
    নীল ব্যাথা।
    ছুঁয়ে দেখতে পারতে।
    অবাস্তব আমি।
    অলীক কল্পনা।
    বিষন্ন জল্পনা।

    নির্বিকার ঘুম।
    লাগামহীন শান্তি।
    ক্লান্ত – পরিশ্রান্ত তুমি।
    প্রেমহীন নগ্ন কুয়াশা।
    হিম হিম ঠাণ্ডা ।
    অবিরত শান্তির পরশ।

    অনেক যন্ত্রনা।
    নীল হয়ে যাওয়া আমি।
    ক্লান্ত-শ্রান্ত আমি।
    বিভৎস ভালোবাসায় জর্জরিত হৃদয়।
    দূষিত হৃদয়।
    স্তব্ধ ধমনী।
    দূষিত রক্তনালী।
    এ শুধুই আমার।
    আমার অধিকার।

    স্বার্থপর আমি।
    নির্ঘুম আমি।
    নিষ্ঠুর আমি।
    শেষ বিন্দুতে আমি।
    অচেনা আমি।
    আমারই শহরে।
    দুর্ভেদ্য-দুর্গম দুর্গ আমি।
    আমি, আমি আর শুধু আমিই।
    পাহারা দেই রাত্রিকে।
    আদর আদরে ঘুম পারাই।
    ভালোবাসি।
    বোকা রাত্রি।
    বুঝতে পারেনা।

    এবার।
    ঘুম চাই আমার, ঘুম।
    শান্তির অবিরত ঘুম।
    বিশ্বব্রহ্মাণ্ডেরও ঊর্ধ্বে।
    ঘুম না ভাঙ্গা ঘুম।
    শান্তির ঘুম।
    ঘুম – ঘুম – ঘুম।

    অচেনা আমি
    আমারই শহরে

    7
    4 Comments
I am not afraid of tomorrow.....
because I have seen my yesterday.....
and I love today........

বিদ্রোহী আমি

Mahbub Setu

Executive Chef

হাই বন্ধুরা,

প্রফেশনালি আমি একজন হাইজিন স্পেশালিষ্ট - এইচ এ সি সি পি এনালিস্ট এবং একজন আন্তর্জাতিক মানের কুয়ালিফায়েড শেফ ছিলাম। কিন্তু এখন বাক্তিগত ছোট্ট খাটো ব্যাবসা নিয়েই আছি। হ্যাঁ, আমি লিখতে অনেক ভালবাসি। আসলে বলতে কাউকেই পারি না তো!... তাই লিখেই অব্যাক্ত অনুভুতি গুলোর বহিঃপ্রকাশ ঘটাই। আমার লেখনির প্রতি কারও কোন আপত্তি ও মন্তব্য থাকলে আমাকে নির্দ্বিধায় জানাবেন। আর আমাকে বন্ধু ভাববার চেষ্টা করলে খুবি খুশি হবো আমি। আমি এক স্বাধীনচেতা – একরোখা মানুষ। আর নিজের অনুভুতির কিম্বা মনের কথা শুনতে আমি পছন্দ করি, তাই যা খুশি তাই করি। কে কি ভাবল কে কি করল আমার এতে বিন্দু মাত্র আগ্রহ ও নেই। আর সব্বাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি মনে করি আমার প্রত্যেকটা লেখনির প্রত্যেকটা শব্দ ও আমার জীবনের বাস্তব ঘটনা, অনুভুতি, চিন্তা চেতনা সব কিছুই সত্যি। এসব আসলে কবিতা নয়। আমার জীবনের পেইনফুল অনুভুতিগুলো, কষ্টগুলো, আনন্দ কিম্বা হাসি - কান্না - মন ভালো অথবা খারাপের অভিজ্ঞতা আর অনুভুতিগুলোই শুধু একটু কাব্যিক ও পরিচ্ছন্ন ভাবে গুছিয়ে লিখবার চেষ্টা করেছি মাত্র। বলা যায় গদ্দকবিতা। কিন্তু অনুভুতি কিম্বা অভিজ্ঞতা গুলো আমার কখনোই কারও সাথে শেয়ার করা হয়নি। হতে পারে শেয়ার করতে চেয়েও পাইনি। কষ্ট কিম্বা মন খারাপগুলো হয়তো বা শেয়ার করতে নিজেও চাইনি।

অচেনা আমি তুমি - হীনা
আমারই শহরে
Skip to toolbar