-
তুমি না বলেছিলে আসবে…….
– মোহাম্মদ রোকনুজ্জামান রীপন
তুমি না বলেছিলে
আসবে বর্ষার কোন এক রোদেলা বিকেলে
এক গোছা শাপলার মালা
পড়িয়া গলে।
তুমি না বলেছিলে
আসবে শরতের জৌলসিত সকালে
এক গুচ্ছ শিউলির
স্নিগ্দ সুবাসে।
তুমি না বলেছিলে
আসবে কৃয়াশা ঢাকা শীতের সকালে
এক রাশ মিষ্টি রোদের
কোমল স্পর্সে।
তুমি না বলেছিলে
আসবে নিরবে অতি সংগোপনে
রিম ঝিম তারা ভরা রাতে
ফুটফুটে জোৎস্নায়।
তুমি না বলেছিলে
আসবে বসন্তের পড়ন্ত বিকেলে
পিক পাপিয়ার কলতানে
পলাশ ডাঙার বনে
সময়তো বয়ে যায় সময়ের নিয়মে
কোথায় আসলে নাতো ?
সকল চাওয়া পাওয়ার
কিছুই হলোনাতো।
লিখাই রয়ে গেল স্মৃতির পাতায়
অতি সযতনে।
তুমি না বলেছিলে
আসবে…….3 Comments
Friends
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Shohag arnob
@shohagarnobgmail-com
ইকবাল আহমেদ
@iqbal
জেবুন্নেছা জেবু (কবি সাহিত্যিক)
@jebun-nesa-jebu
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik
Drako Shajib
@drako
Emotionless Rima
@emotionless-rima
Shimanto Peter Gomes
@shimanto-peter-gomes
মোখলেসুর রহমান
@mokhles


অভিনন্দন ও নতুন বছরের শুভেচ্ছা।