-
#Irobhothi_part_06
ট্যাক্সিতে উঠেই বললাম নাম কি তোমার..?!
—রকি স্যার । তারমানে আপনি মানুষ.?
—হ্যাঁ, কিন্তু কেন?
—রোবট হলে নাম জিজ্ঞেস করত না। তা স্যার আপনি কি করেন?
—কিছুই না এখন ।
—আগে কি করতেন…?!
—বিজ্ঞানী ।
—ওহ, বিজ্ঞানী তো এখন সস্তা । যে সে রোবট বানাচ্ছে। আমিও বানিয়েছি। তারমানে আমিও বিজ্ঞানী।😁😁
—হুম, কি বানিয়েছো তুমি…?!এই ট্যাক্সি নিশ্চয়?!
—আরে ব্যস ! আপনি তো পাক্কা বিজ্ঞানী আছেন দেখছি।
—তোমার এই ট্যাক্সির কিছু বিশেষত আছে । এইটা ট্যাক্সি তবে এটি নিচু দিয়ে আকাশে উড়ে আর পানিতেও চলে। এসব তেমন কোন আশ্চর্যজনক নয়। আশ্চর্যজনক হলো তুমি এখন সোলার ব্যাটারী দিয়ে চালাচ্ছো। আকাশে চালাও বাতাসের সাহায্যে । কিন্তু পানিতে কিভাবে?!
—আপনি তো সব হবু হু বলে দিলেন স্যার। কিন্তু পানিতে বুঝতে পারলেন না?!
— না, আন্দাজ করতে পারছি শুধু।
—তেমন কিছুই না,স্যার ।পানিতে চালাতে পানিকে কাজে লাগাই।
—কিভাবে.?!
— এই সুইচ চাপলে গাড়ির নিচে বোট ক্রিয়েট হবে। আর এই সুইচ চাপলে বোটের পেছনে পানি ইঞ্জিন চালু হবে।ব্যস এইভাবেই॥
—পানি ইঞ্জিন….
—আমি নাম দিয়েছি স্যার ।
—বাহ দারুণ!তুমি তো জিনিয়াস।
—নাহ,স্যার । জিনিয়াস তো ঐ রোবটগুলো।
—কিন্তু ওরা তোমার আমার মতো মানুষ থেকেই তৈরী। তাহলে জিনিয়াস কিভাবে?
—আপনি বুঝবেন না ,স্যার। ওরা আমাদের রোজগার বন্ধ করে দিয়েছে। ভাবছিলাম গ্রামে গিয়ে জমিতে চাষ করব। কিন্তু জমি তো মইরা গেছে স্যার । বড় বড় কোম্পানির রোবটরা জমি কিনে কালচার করে চাষ করে মঙ্গলে আর চাঁদে পাঠাই। আর আমরা এখানে না খেয়ে থাকি। আর পৃথিবীর অবস্থা ও খুব একটা ভাল না। কত দেশ যে ডুবে গেছে।আর কতদেশ মরুভূমি হয়ে গেছে । কত মানুষ মরছে এই ৫ বছরে ।(কাঁদতে কাঁদতে) আমার পরিবার কে বাঁচাতে পারিনি । কিন্তু আমি বেঁচে গেছি। মরতে সাহস হয় না স্যার । তাছাড়া কবেই…তা কোথায় যাবেন স্যার..?!
মহী চুপ করে আছে। কষ্টে বুক ফেটে যাচ্ছে ।
— স্যার, কোথায় যাবেন..?!
—Wilmington.
— ঐটা তো ডুবে গেছে স্যার।
—তুমি কোথায় থাক?
—New York University.
— Very Good.Lets go.
©Emotionless Rima12 Comments
Friends
Anup Dey
@anup-dey
শিউলি চক্রবর্তী
@shiuli
উজ্জল রায়
@anthony6
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Shrabon
@shrabon
S.M ROBEL
@smrobel
Md. Ziaur Rahman
@vulpotha81
Md Rahamat Ali
@rahamatalimd
Jannatul Ferdausi
@ferdausi


হারিয়ে যাবার জায়গা খুঁজে মরি এ শহরে।
পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।