-
ষড়ৈশ্বর্য ডানায়
এমরান হাসান
————যাবতীয় বিস্ময়ের ঘোরে নেচে নেচে যায় পলাতক সুর
ভালো থাকা পায়রাগুলো আকাশ ডানায়
অনন্ত অসীম এক সূর্য ধরে আছে ।করতলের রোদ
যেন বিছিয়ে দেওয়া পবিত্র রূপ, রুপোর আঁচলসামনে বিস্মৃত সবুজ,
অন্ধ আলোয় জুড়ে যাওয়া এক অতৃপ্ত বাড়ুক
আর কিছুটা সরলরেখার মতো উজ্জ্বল সুর… লেপ্টে আছে
যাবতীয় উপাচার নীলাভ, সুন্দর…অথচ ভোরের পথ কিংবা প্রকীর্ণপাণ্ডুলিপিতে কার যেন সুখ দেখেছি মৃত্যুহীনএ শহরে বহুদিন বৃষ্টি পড়েনি, হাওয়ায় পুনর্নির্মিত হয়নি গম্ভীর সারসের বুক। আমাদের মৃত্যুগুলো বহুদিন আহাজারি করে করে যেন কোথায় ধূসর প্রজাপতির ডানা হয়ে মিশে গিয়েছিল। খোঁজ রাখে নি তার কেউ কখনো। সুন্দর সবুজের এই দিনে শেষবার ডুবে যেতে যেতে দেখেছি শ্যাওলাটে জলে তোমার ছবিটা তখনো হয়নি আঁকা!
কোথায় যাব ওই দারুন নক্ষত্রের ক্ষণে!
চারপাশে মানুষের অতলান্তিক শূন্যতা
আর হাওয়ায় হাওয়ায় ঝুলে থাকা পাহাড়ের মত মুমূর্ষু প্রশ্বাস
শকুনের ডানার ভেতর কে একা জাপটে ধরেছিল মায়াবী স্পর্শ
সেই থেকে ঢেউ জল কিংবা ফেনায়িত সৈকতে
প্রতীক্ষায় থেকে গেছে গানচিলের নিঃসঙ্গ ডানাযাবতীয় নিষেধের কালে নেচে নেচে যায় মানবিক শোক
হাড়ের কাঁপন লেগে জ্যোৎস্নায় পোড়ে করুণ উদ্যান2 Comments
Friends
Nipun Chandra
@nipunch
Badsha Mohammad Najjashi
@najjashi-badsha
Habibun Nahar Mimi
@habibunnahar13
Iqbal-Ahmad
@iqbal-ahmad
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik
কলমে পৃথিবী
@asin432
চারুলতা
@adiba-rahman
Rana Zaman
@ranazaman
Nahian Hasan
@hasan009



নিখুত ও পরিপূর্ন একটি কবিতা। খুব ভাল লাগল। স্বাগতম জানাই হে কবি আপনাকে। এমন সুন্দর লেখা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালবাসা।