-
ছোট ছিলাম ভালো ছিলাম
– কল্যাণ সরকার আবিরকিছু ছবি কথা বলে,
যেমন ছেলেবেলাটা হারিয়ে ফেলেছি শত চেষ্টা করলেও কিন্তু সেটা আর ফিরে পাওয়া সম্ভব না,
আমরা যত বড় হতে থাকি ততই আমাদের সুখ এবং চাহিদাকে দামি করতে থাকি,
কিন্তু ভুলে থাকতে পারি না ওই ছেলেবেলাকে,
সকাল সকাল নিজের নিত্যসঙ্গী মোবাইলটা নিয়ে ফেসবুকে ওপেন করতেই একটা গ্রুপ এর ইনভিটেশন আসলো নটিফিকেশনে । গ্রুপের নামটা খুবই অদ্ভুত “ছোট ছিলাম ভালোই ছিলাম”।
এই নামটা কেমন জানি একটা নাম তবুও পরে এর যথার্থতা বুঝতে পারলাম।
কার কাছে কেমন লাগতেছে জানিনা কিন্তু আমার কাছে ছেলেবেলাটা অনেক ভালোই ছিল,,,
একটু চিন্তা করে দেখেন আপনি যখন ছোট ছিলেন তখন আপনাকে একটা চকলেট বা খেলনা দিলেই আপনি খুশি হয়ে যেতেন,
আর এখন পুরো মুদির দোকান আপনার সামনে এনে দিলেও আপনি তুষ্ট নন,,এসবে আপনার হবে না আপনার ফ্যাশন লাগবে,আপনার এ্যাটিটিউড প্রকাশ করতে হবে,কিন্তু সেই আপনিই আবার ছোটবেলায় একটু দৃষ্টিপাত করুন দেখবেন তখন জীবনটা কত ইজি ছিল।
তো তারপর সেই ফেসবুকে গ্রুপের নিমন্ত্রন টা কনফার্ম করলাম।
দেখলাম এডমিন প্যানেলে সবাই আমার এ বন্ধুবান্ধব।
সেখানে সবাই তাদের ছোটবেলার অনুভুতি প্রকাশ করছে, কেমন ছিল তাদের ছেলেবেলা, কোন দুষ্টিমিতে কাটতো সারাদিন এসবকে কেন্দ্র করেই গ্রুপটা খোলা,,
তো আমি সেখানে কিছু ছবি দেখতে পেলাম,,
যেগুলার কথা না বললেই নয়,
প্রথমেই তাদের ধন্যবাদ দেবো যারা ছবিগুলো সংগ্রহ করে আমাদের গ্রুপের দেয়ালে শেয়ার করেছেন,
দ্বিতীয়ত যাদের ধন্যবাদ দিবো আমাদের এডমিন প্যানেলকে যারা এই গ্রুপটা খুলে আমাদের ছোটবেলা অনুভুতি শেয়ার করার সুযোগ করে দিয়েছেন।
আরেকটু চিন্তা করে দেখেন আপনার জীবনের ফেলে আসা কিছু স্মৃতি আপনাকে আমৃত্যু যন্ত্রনা অথবা আনন্দ দেবে।
আমাদের জীবনটা খুব ছোট আর এই অল্প পরিসরের জীবনে ছেলেবেলাটাই সবথেকে বেশি সৃতিময়।
যাকে আমরা সারাজীবন চেষ্টা করলেও ভুলতে পারবোনা,,,,
পৃথিবীতে যতদিন বেঁচে আছি ততদিন ছেলেবেলা ভুলতে পাবো না।
ছোটবেলার সেই স্মৃতিগুলোর সাথে এখনো যদি দৃশ্য বা ছবির মিল পাই তখন নিজেকে আর সামলে রাখতে পারি না। ছোটদের কিছু কিংবদন্তি ছবি এখনো ছেলেবেলাকে মনে করিয়ে দেয়।
মনে হয় ছুটে চলে যাই,আবার ফিরে যাই হারানো সেই ছেলেবেলায়।6 Comments
Friends
Abu Zakaria
@abu-hanif-zakaria
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik
জুবায়ের বি এ এইচ অন্তর
@zubair
রিফাত মাহমুদ
@rifat-mahmud
পারভেজ মনিরা
@parvez-monera
নোমান খালভী
@nomankhalovi
Aziza Pushpo
@aziza-alam-pushpo
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
AdabenTatali
@adabentatali


শুভেচ্ছা ও অভিনন্দন!