Profile Photo

Md Suruzzaman ShohelOffline

  • suruzzaman
  • Profile picture of Md Suruzzaman Shohel

    Md Suruzzaman Shohel

    4 years, 5 months ago

    শীতের চাদর মুড়িয়ে
    তামাম বিশ্বজুড়ে
    নেমে আসে সন্ধ্যা;
    আঁধার ঘিরে
    মধ্যাহ্ন নিশির সন্নিকটে
    বয়ে আনে নব বছরের বার্তা।

    উড়ে সব ফানুসে
    পটকা-আতশবাজিতে
    সবই রঙিন;
    আলোকিত উচ্ছাসে
    পুলকিত নয়নে
    আকাশের যেনো আজ জন্মদিন।

    সর্বত্র আলোড়ন
    উচ্ছাস উল্লাসে
    হৃদয় মাতোয়ারা;
    দুঃখ সব উজাড় করে
    গ্লানি সব ধরায় লুটায়ে
    সুখের আলিঙ্গনে ভরা।

    ঠেলে সব হর্ষ বিষাদ
    নতুন আশা, নতুন প্রভাত
    একরাশ ভালোবাসা
    ছেঁয়ে যাক শুভ নববর্ষের শুভেচ্ছা।
    ————————————-
    নববর্ষ
    মোঃ সুরুজ্জামান সোহেল

    12
    5 Comments
Skip to toolbar