-
বিনিময়ে কম্বল
– মোঃ জাকারিয়া মোল্লা (পবন)একটা কম্বল দেবে আমায়?
না, বিনামূল্যে নয়!
ভৈরবে ফেলে আসব–
তোমাদের দেয়া সমস্ত অবহেলা,
অযুত অভিযোগ চাপা দিয়ে দেব
বেওয়ারিশ বালুর তলা।একটা কম্বল দেবে আমায়?
না, বিনামূল্যে নয়!
দায়মুক্তি দেব তোমায়-
আমার যত হক নষ্ট করে গেছ অবলীলায়।
ভুলে যাব সব লাথি, কিল, ঘুসি
আর গালাগাল করবার কথা।
কম্বলটা যদি না দিতে পারো তবু,
কেড়ে নিয়ে যাও আমার এই ছেঁড়া কাঁথা।10 Comments
Friends
Drako Shajib
@drako
Tasmim Endika Shitul
@tasmimendika
Md Majnur Rahman John (Krishno John)
@krishno-john
সাখাওয়াতুল আলম চৌধুরী
@shakawat83
Motiur Rahman Mizan
@dressed-human
মুহাম্মদ মুহিউদ্দীন ইবনে মোস্তাফিজ
@md-muhiuddin-2
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
যুবক অনার্য
@jubak


অসাধারণ লিখনি