-
“মা”
মা শব্দটা কতটা মধুর তাইনা
কিন্তু এর মাঝে যে কত গল্পঃ
কোনোদিন কি বুঝতে চেয়েছি?
আমরা সন্তানেরা এত নিষ্ঠুর কেন
পৃথিবীতে আসার আগে,
ভূমিষ্ঠ হওয়ার সময়-
এমনকি জন্মগ্রহণ হতে আজ অবধি
তোমায় কষ্ট দিয়ে গেলাম মা।।আচ্ছা মা কোনোদিন নিজের জন্য হেসেছো?
জানি বলবে হ্যা, কত্ত হেসেছি-
ওই যে তুই ফার্স্ট হলি
তোরা ডক্টর, ইঞ্জিনিয়র হলি তখন
বোকা মা! নিজের জন্য হাসি ও বোঝেনা।
হইতো বলবে যেদিন মা হবি বুজবি-
কিন্তু আমি যে তোমার হাসি চাই মা!জীবনে ছোট বড় সপ্নগুলো
সব পাশ কাটাতে থাকো,
মা ডাক উপেক্ষা করতে পারোনা;
আমরা কি এতটাই পাপী?
তোমার জীবনে গণ্ডি একে রাখি!
নিজেকে বড্ড বেশী অসহায় লাগে,
যখন দেখি মা গুলো নিজেকে মানুষ ভুলে
শুধু মা হয়ে সত্তার বলী দেয়।মা মনে পরে যখন তুমি আঠারো
অথবা কুড়ি কি পঁচিশ বছরের-
কি বলবে জানি, ওসব কি মনে থাকে
মনে আছে কবে তুই বসতে শিখলি ,
হাটি হাটি করে কোলে ছুটে এলি,
আর সেই মধুর ক্ষণ-
তোর আধো আধো বুলিতে মা ডাক।
আবারও সেই আমাতে রয়ে গেলে মা?আমরা মায়ের জন্য কিছু নিতে গেলে
সব চেয়ে হালকা রঙটা কেনো বাছি?
আচ্ছা ,যে মানুষটা আমাদেরকে
জীবনের সব রং চেনালো,
তাকে কিনা অমন ধূসর ফ্যাকাসে রাখি!
আমার সহ্য হয়না –
আমার যে তোমাকে জীবনের সব রঙে
রঙিন করে রাখতে ইচ্ছে করে মা।।5 Comments

BISWAS BISWAS
Social service
Blank
Friends
Jhontu Ojha
@jhontu-chandra-ojha
লোকমান হাকিম
@lhakim1988gmail-com
যাদীদ ফয়সাল
@jadid2003
ফারহান
@fsdik
Nikkon Nur
@nikkon
MdAzizul Huq
@mdazizul-huq
উবায়দুল্লাহ আল ফারুক
@obaidullah-al-faruque
JakaRiya TaRek
@jakariya-tarek
Golam Mostafa
@golam-mostafa


মা বড় ধন/ রক্তের বন্ধন।