-
ভালোবাসা….
ভোর হয়ে যায়।
পাখিরা কলরবে মেতে উঠে।
উড়ে উড়ে যায় সুখের সন্ধানে।
ভালোবাসার অভিলাশ নিয়ে।
হারিয়ে যায় নীল সীমান্তে।
দূর দূরান্তে।
মেঘের ডানা ছুঁয়ে ছুঁয়ে।মানুষ…..
এক ভয়াবহ প্রাণী।
কখন যে তার ভালো লাগে।
কখন যে সে ভালোবাসে।
নিজেই জানেনা।
আবার কারো ভালোবাসা গুমরে গুমরে মরে।
না বলা ব্যাথায় জর্জরিত হয়ে।
বলতে না পারার ব্যাথা।
সে যে কি ভীষণ রকম নীল।
ঠিক সাপের বিষের মত।
কামড়ে কামড়ে খায় ভিতরে ভিতরে।
এ যন্ত্রণা নীল।ভালোবাসার রংটাও নীল।
এ কি আশ্চর্য মিল!
যন্ত্রণার লতায় পাতায় নিষ্পেষিত হয়ে যন্ত্রণা
ঢাকে চারুলতা।চারুলতা….
চোখের কোন মুছে
মুচকে হেসে বলে
এইতো বেশ আছি।
ভালোই আছি।
আর মনে মনে ভালোবাসার অভিলাষ গুলোকে
মাটি চাপা দেয় চারুলতা।
মনের মুকুরে।
প্রতি মুহূর্তে নিষ্পেষিত হয় ভালোবাসার মায়াজালে।
হারিয়ে যায় কখনো।
দূর আকাশে।
মেঘের শেষ প্রান্তে।
কখনো পাখির মত মত্ত হয় নগ্ন ভালোবাসার
কোমল বাহুতে।
রোমন্থনে হারিয়ে যায় তার স্বপ্ন।
হারিয়ে যায় চারুলতা।
বলে, ভালোবাসা ভালো না।
ভালোবাসা কষ্ট দেয়।
ভালোবাসা ভিজিয়ে দেয় আমায়।অচেনা আমি
আমারই শহরে8 Comments
I am not afraid of tomorrow.....
because I have seen my yesterday.....
and I love today........
বিদ্রোহী আমি

Mahbub Setu
Executive Chef
হাই বন্ধুরা,
প্রফেশনালি আমি একজন হাইজিন স্পেশালিষ্ট - এইচ এ সি সি পি এনালিস্ট এবং একজন আন্তর্জাতিক মানের কুয়ালিফায়েড শেফ ছিলাম। কিন্তু এখন বাক্তিগত ছোট্ট খাটো ব্যাবসা নিয়েই আছি। হ্যাঁ, আমি লিখতে অনেক ভালবাসি। আসলে বলতে কাউকেই পারি না তো!... তাই লিখেই অব্যাক্ত অনুভুতি গুলোর বহিঃপ্রকাশ ঘটাই। আমার লেখনির প্রতি কারও কোন আপত্তি ও মন্তব্য থাকলে আমাকে নির্দ্বিধায় জানাবেন। আর আমাকে বন্ধু ভাববার চেষ্টা করলে খুবি খুশি হবো আমি। আমি এক স্বাধীনচেতা – একরোখা মানুষ। আর নিজের অনুভুতির কিম্বা মনের কথা শুনতে আমি পছন্দ করি, তাই যা খুশি তাই করি। কে কি ভাবল কে কি করল আমার এতে বিন্দু মাত্র আগ্রহ ও নেই। আর সব্বাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি মনে করি আমার প্রত্যেকটা লেখনির প্রত্যেকটা শব্দ ও আমার জীবনের বাস্তব ঘটনা, অনুভুতি, চিন্তা চেতনা সব কিছুই সত্যি। এসব আসলে কবিতা নয়। আমার জীবনের পেইনফুল অনুভুতিগুলো, কষ্টগুলো, আনন্দ কিম্বা হাসি - কান্না - মন ভালো অথবা খারাপের অভিজ্ঞতা আর অনুভুতিগুলোই শুধু একটু কাব্যিক ও পরিচ্ছন্ন ভাবে গুছিয়ে লিখবার চেষ্টা করেছি মাত্র। বলা যায় গদ্দকবিতা। কিন্তু অনুভুতি কিম্বা অভিজ্ঞতা গুলো আমার কখনোই কারও সাথে শেয়ার করা হয়নি। হতে পারে শেয়ার করতে চেয়েও পাইনি। কষ্ট কিম্বা মন খারাপগুলো হয়তো বা শেয়ার করতে নিজেও চাইনি।


খামখেয়ালিপনা জিবনেরই অংশ।