Profile Photo

মোহাম্মদ আব্দুল আহাদOffline

  • Ahadkhan1977
  • প্রাণের বিদ্যালয় হায়! খোলবে কবে
    শিক্ষার্থীরা অধ্যয়নে মন দিবে তবে।
    নিদারুণ করোনা বিদায় হলেই পরে
    আসবে শিক্ষার্থী, যাবে বুকটা ভরে।

    মুখরিত হবে মোর বিদ্যালয় আঙিনা
    আবার সচল হবে গেলে ঐ করোনা।
    ওগো মাবুদ, করোনা করো বিদায়
    এই নাদান শুধু তোমারই করুণা চায়।

    ফিরিয়ে দাও মোর শিক্ষার্থী স্কুল ঘরে
    ওদের ছাড়া আমরা শিক্ষক ভবঘুরে!
    পঠন পাঠন পরিবেশ দাওগো ফিরিয়ে
    দাওগো মাবুদ দাও, করোনা তাড়িয়ে।

    #ফিরিয়ে_দাও_মোর_শিক্ষার্থী

    5
    2 Comments
Skip to toolbar