Profile Photo

Md Suruzzaman ShohelOffline

  • suruzzaman
  • Profile picture of Md Suruzzaman Shohel

    Md Suruzzaman Shohel

    4 years, 5 months ago

    ‘জানো নীলিমা,
    অনুভূতিগুলো আজ কুঁকড়ে খাচ্ছে সমস্ত শরীর, মস্তিষ্ক।

    তোমার সংস্পর্শ, সুরের মূর্ছনা
    তীক্ষ্ণ চাহনি, হাসি ভরা মুখখানা
    ব্যথার রাজ্যে সবকিছুই যেনো অস্তমিত সন্ধ্যা।

    রাতজাগা ভোর,
    তোমার ভাবনায় কাটানো অষ্ট প্রহর
    যাতনা ক্লেশ
    হাসি বিদ্বেষ
    অভিজ্ঞতার রাজ্যে এখন শুধু ধ্বংসাবশেষ।

    অভিজ্ঞতা ব্যতীত অনুভূতির পূর্ণতা নেই
    অনুভূতি ব্যতীত অভিজ্ঞতার অস্তিত্ব নেই
    অনুভূতির অভিজ্ঞতা তোমাতেই
    তুমি হীনা আমি নেই’।
    —————————-
    মোঃ সুরুজ্জামান সোহেল

    11
    4 Comments
Skip to toolbar