Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 5 months ago

    স্বদেশ প্রত্যাবর্তন দিবস

    একটি দেশ একটি পতাকা
    স্বাধীন চেতনায় ভাস্বর তারকা
    হে বাঙ্গালী তুমি কী হয়েছ বিস্মৃত
    তোমার শিকড় রয়েছে প্রোথিত
    পূর্বসূরীদের রক্তে ভেজা ইতিহাসে গ্রথিত
    সেই অর্ধ সেঞ্চুরী বছর আগের কথা
    পরাধীনতার শিকলে বিপর্যস্ত সত্ত্বা
    তোমার চোখের কালো অন্ধকার
    সমাপ্তি ঘটিয়েছিল তোমার স্বাধীন চেতনার
    অবনমিত করেছিল তোমার অন্তরাত্মা
    আলোর সুপ্ততা যেমন রাতের তিমিরে
    তেমনি মলিন নেত্রের অনেক গভীরে
    সাড়ে সাতকোটি জনতার বুকের ভেতরে
    লুকিয়ে ছিল এত গোছা স্বপ্নের অংকুর
    স্বপ্নের সোনালী বাংলাদেশ এর রূপায়ন
    হে মোর নেতা তুমি হয়েছ মহীয়ান
    তুমি দিয়েছিলে সেই উদ্দীপন
    তুমি সন্মোহিত করেছিলে বিপ্লবের মন্ত্রে
    সাহসের প্লাবন বহিয়েছিলে বাঙ্গালীর প্রতিটি অন্ত্রে তন্ত্রে
    তুমি শিখিয়েছিলে ভয় ডরহীন নির্ভিক গতিপথে
    জয়ের মাল্য ছিনিয়ে আনতে দুর্গম কালরথে
    ভেদ করে সব লৌহ শলাকা
    উড়িয়ে দিতে মুক্ত বলাকা
    হে বীর আমরা ভুলিনি কো তোমার ঋণ
    আজ সেই দিন
    যে দিন তুমি করেছিলে প্রত্যাবর্তন
    স্বদেশের মাটিতে স্বাধীনতার স্বাদ গ্রহণ
    আমরা ভুলিনি কো আমাদের সেই বীর বীরাঙ্গনাদের রক্তের স্বাক্ষর
    বুকের রক্ত দিয়ে যারা লিখে গেছেন আমার স্বদেশের অক্ষর
    হে সাহসী বীরের উত্তরসূরীগন
    তোমরা ভুলোনা সেই রক্তের প্রতিদান
    সব দল রং এর ভেদাভেদ শেষে
    মিল হয়ে যাও একবেশে
    দূর করে সকল আগ্রাসন
    ঘটাও সত্যের জাগরণ
    ম্লানিমা দূর করে ছড়িয়ে দাও আলোর প্লাবন
    বিশ্বের বুকে করো উদীয়মান
    মর্যাদাবান পতাকার উড্ডয়ন

    12
    8 Comments
Skip to toolbar