Profile Photo

রাসেল আদিত্যOffline

  • RaselAditta
  • Profile picture of রাসেল আদিত্য

    রাসেল আদিত্য

    4 years, 4 months ago

    ছড়াঃ হতে চাই
    —রাসেল আদিত্য

    হতে চাই নিউটন
    হতে চাই শেকসপিয়ার,
    সুন্দরী দেখলেই বলি
    হ্যালো,মাই ডিয়ার!

    হতে চাই হুমায়ুন,
    হতে চাই সমরেশ
    ছ্যাঁকা খেয়ে এখন আমি
    ফুল্লি হার্টলেস।

    কখনোবা হতে চাই
    মাইকেল জ্যাকসন,
    গানের জগতে আমি
    মাশাল্লাহ ঠনঠন।

    কখনো আবার হতে চাই
    ওয়াসিম আকরাম,
    গুলিস্তানে গিয়ে খুঁজি
    কোনটার হাফ দাম।

    হতে চাই কাসপারভ
    চাই হতে আনন্দ,
    কখনোবা হতে চাই
    শাহরুখ – গোবিন্দ।

    হতে চাই রবী ঠাকুর
    চাই হতে নজরুল,
    বই খুললেই দেখি চোখে
    কেবলই সর্ষে ফুল।

    ঘুমুলেই দেখি টাকা
    বড়লোক হচ্ছি,
    স্বপ্নের পিছুপিছু
    ক্লান্তিহীন হাঁটছি।

    হতে আমি পারিনি যে
    কোনটা কিছুতেই,
    চল্লিশ পেড়িয়েও আছি
    ঠিক সেই আমিতেই।

    (১৯৯৪ সাল,নবম শ্রেণিতে পড়ি তখন।আজ পুরনো খাতা খুঁজে পেয়ে আপনাদের সাথে ভাগ করার
    লোভটা সামলাতে পারলাম না)

    9
    7 Comments

Friends

Profile Photo
Al-Masud
@al-masud
Profile Photo
Anup Dey
@anup-dey
Profile Photo
Mitul hasan
@mitul
Profile Photo
Masfi K
@masfi-mohammad
Profile Photo
Shoriful Shoron
@shoriful-shoron
Profile Photo
Md. Arif Hossain
@arifhossain
Skip to toolbar