Profile Photo

A.H.M.Rashid ul HassanOffline

  • r@shidh@ss@n
  • Profile picture of A.H.M.Rashid ul Hassan

    A.H.M.Rashid ul Hassan

    4 years, 5 months ago

    #কবিতা
    মৃত্যু কি মুক্তি,না আরেক জনম

    মৃত্যু কি মুক্তি,নাকি আবার যাত্রা শুরুর প্রারম্ভিকতা,
    আমি যে মায়া তৈরি করছি সযতনে,তার কি এখানেই সমাপ্তি,
    নাকি আবারও দেখা হবে অন্য কোথাও অন্য নামে,
    যে অপ্রাপ্তি গুলো করেছিলো হতাশ কোন কালে বা যুগিয়েছে সাহস,
    তার সব কি হবে আবার পাওয়া,না বাড়ন্ত হবে ব্যর্থতার ফর্দ,
    আমি কি আমি থাকবো, না হব বৃক্ষ,তৃন ফুল,
    পাখি হলে কেমন হয়?
    নাকি থাকবো লুকিয়ে গভীর জলের গহীনে কোন ঝিনুকের কোলে সন্তর্পণে,
    নাকি হবো প্রেয়সী কিংবা কোন প্রেমিক,
    নাকি হবো মজনুন ঘুরবো পথে পথে সেই ফেলা আসা মায়ার খোজে।

    5
    2 Comments
    • নতুন যাএা শুরু, চমৎকার লেখা

    • আমার কাছে জীবন এক স্বপ্ন, আর মৃত্যু মানে স্বপ্নভঙ্গ সকাল। শুভেচ্ছা নেবেন কবি সুন্দর কবিতাটির জন্য।

Skip to toolbar