Profile Photo

Advocate Sazedul Hoque TotolOffline

  • saged
  • Profile picture of Advocate Sazedul Hoque Totol

    Advocate Sazedul Hoque Totol

    4 years, 5 months ago

    শূন্যতা
    ——–এ্যাড সাজেদুল হক টুটুল

    আমার মাঝে তোমার যে শুন্যতা
    তা থেকেই এ কবিতা।

    রক্তাত্ব হৃদয়ে অবিরত যে রক্তক্ষরণ
    সম্ভবত আমারি
    তা থেকে এ কবিতা।

    ভূলে পড়ে ভূল করে
    অগুছালো যে ভালোবাসা
    তা থেকে এ কবিতা।

    চাওয়া পাওয়ার নিত্য সমীকরণে
    নিরঙ্কুশ যে ভালোবাসা
    তা থেকে এ কবিতা।

    জৈবিক ভালোবাসার উদ্যামতা থেকে
    বঞ্চিত যে ভালোবাসা
    তা থেকে এ কবিতা।

    প্রত্যুষে তোমার হাতে গুঁজে দেওয়া
    গোলাপ, বেলী, শিউলীর যে সুবাসধারা
    তা থেকে এ কবিতা।

    স্বর্ণালী সন্ধায়
    জানালায় বিমূর্ত দাঁড়িয়ে আমার পথ চাওয়া
    তা থেকে এ কবিতা।

    গভীর রাতে বুকে যে হাওয়া ঘুরে উঠে
    তার অস্থির শিহরণে যে ব্যাথা
    তা থেকে এ কবিতা।

    কবি ও কবিতা দু’ই আজ
    ব্যর্থ কাব্যর ছিন্ন পাতা
    যা কুঁড়িয়ে নিতে তুমি-আমি
    কেউ হয়ত আর চায়না।

    বোবা মনে যেন ক্ষুধিত শিশুর কান্না
    তুমি-আমি ছাড়া কেউ শুনতে পায়না।
    ———১৮-০৪-২০১৮, অপরাহ্ন, বান্দরবান।

    5
    4 Comments
Skip to toolbar