Profile Photo

রাসেল আদিত্যOffline

  • RaselAditta
  • Profile picture of রাসেল আদিত্য

    রাসেল আদিত্য

    4 years, 5 months ago

    ছড়াঃ লজ্জা পেয়েছে লজ্জায়
    প্রচেষ্টায়ঃ রাসেল আদিত্য

    লজ্জা আবার কি জিনিস ভাই
    ওটা খায় না মাথায় মাখে?
    সভ্য জাতের সীল গায়ে নিয়ে
    বেহায়াপনা করি যত্রতত্র আঁকেবাঁকে।
    লজ্জা হলো নারীর ভূষণ আর
    তাঁর সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয়,
    এখন মেয়েরা মানেনা ওসব
    ওঁরাই উল্টো এখন সুযোগ নেয়।
    প্রযুক্তি দিয়েছে আমূল বদলে
    প্রেম-ভালোবাসার মানে,
    ইমো-হোয়াটসএ্যাপ-ভিডিও প্রেম
    মন চিনেনা শরীরটাকেই টানে।
    ইন্টারনেট তো ম্যাজিক একখান
    যাকিছু চাই সবই তাতে আছে,
    পর্নোগ্রাফিতে আসক্ত ছেলে মেয়েরা
    অসভ্যতা সহজলভ্য সবার কাছে।
    দুনিয়ার মতো বাংলাদেশেও
    প্রকট আকারে করোনা মহামারী,
    ধর্ষকের তাতে কি এসে যায়
    অবাধে সম্ভ্রম নিয়ে করছে কাড়াকাড়ি।
    ধার্মিক আর শয়তানের চ্যালা
    সবাই অবলীলায় মিথ্যা বলে,
    অসভ্যতার চর্চায় মত্ত হয়েও
    নির্লজ্জের মতো নিজেদের সভ্য বলে।
    রাজনীতি তো লজ্জার মাথা
    কবে খেয়েছে সেই হিসাব করা দায়,
    মানুষের দূর্দিনে এসি রুমে থেকেও
    ইলেকশনে ভোট ঠিকই চাইতে যায়।
    মেধাবীরা লজ্জিত হয় তাই
    ঘৃনাভরে ওঁরা রাজনীতি বিমূখ হয়,
    বলতে পারোকি লজ্জা হারিয়েও
    জাতি আজো পায়না কেনো ভয়?
    করোনার আজাব থেকে শিক্ষা নিয়ে
    চলো মনোগত ভাবে বদলে যাই,
    দোহাই লাগে ও বাঙালী নরনারী
    চলো মানুষ হয়ে একটু লজ্জা পাই।

    8
    8 Comments

Friends

Profile Photo
Al-Masud
@al-masud
Profile Photo
Anup Dey
@anup-dey
Profile Photo
Mitul hasan
@mitul
Profile Photo
Masfi K
@masfi-mohammad
Profile Photo
Shoriful Shoron
@shoriful-shoron
Profile Photo
Md. Arif Hossain
@arifhossain
Skip to toolbar