Profile Photo

Omore Faruk RaulOffline

  • Omore-Faruk-Raul
  • Profile picture of Omore Faruk Raul

    Omore Faruk Raul

    • 4 years, 9 months ago

    অশ্বত্থের অশ্বিনী হয়ে জন্মাবার পূর্বের সাইরেন অশ্রুত
    গান ন রোজেস এর স্ফুলিঙ্গ তোমার ঐ অসংসক্ত ভালবাসার মতন নিষ্ঠুর ।
    এক বিন্দু জলের বাসনায় মৃত্যু আর শ্বাসের লড়াই সাইকেডেলিকের বিষ ঝরায় ;
    ফসিলস এর ফাটা খুলি তোমার নগ্ন বাহুতে কামাতুর শিহরণ ধরায় !
    যৌনতা তোমার দগদগে শিরায় শিরায় ,
    কন্যাকালের বসন্তে ফোঁটা ফুল , বক্রপথের দূর্বার জল –
    রক্তপদ্মের ধনুকের ছেঁড়া এক অভিযান ।
    দৃশ্যমান নিশাচরের নির্ঘুম নৈরাজ্যে নর্তকীর নাকসাট নেশাধরা নিঃশেষে নির্দায় ;
    তবু পাশ পিঞ্জরে পিনদ্ধ পিলসুজে চলে পিশাচ পূজ্য পুরাবৃত্ত ।

    নিঃস্ব নির্ভাবনায় নির্মম নিয়তির নিগুঢ় নেয়ামত-
    দংশনে ছিন্ন- ভিন্ন মেঘফুলের নির্যাসের নির্মলতা !

    ( লাল বর্ণের রাত ৩.৩৭ – ১১/১/২০২২ )

    7
    5 Comments
Skip to toolbar