-
আমি রাজাকার বলছি
প্রচেষ্টায়ঃ রাসেল আদিত্যতখন আমি ছিলাম যুবক জোয়ান
এই দেশের আলো বাতাসেই বসবাস,
কিসের বাংলা, পূর্ব পাকিস্তান এটা
বুকের গহিনে পুষেছি বারোমাস।
দেশের জন্য পাকিস্তান রক্ষায় আমি
একাত্তরে মুক্তিদের সাথে লড়েছি,
যে যাই বলুক আমিতো জানি
তখন আমি সঠিক কাজটাই করেছি।
হিন্দুস্থান হতে চাইনি পাকিস্তান হয়ে
বাঁচবো আশায় হয়েছিলাম রাজাকার,
ইচ্ছে মতো খুন করেছি লুটেছি দেদার
চেয়েছি বাংলার স্বপ্ন করতে ছারখার।
পাক ভাইদের দিলখোশের জন্য আমি
বাঙালী সম্ভ্রম পাকসেনাদের দিয়েছি,
ওঁরা তো ছিলো ‘গণিমাতের মাল’
বুঝিনা আজো ভুলটা কোথায় করেছি?
এখন আমার বয়স হয়েছে আর
এই দেশের আলো বাতাসেই বসবাস,
হেরেছি একাত্তরে মানিনা আজো
তাইতো সুযোগ পেলেই দিচ্ছি বাঁশ।
পরাজয়ের বদলা নিতে ধর্মাস্ত্র হাতে
দাঁড়ি-টুপিতে ভদ্রলোকী বেশ ধরেছি,
এই দেশীয় নেতাদের আনুকুল্যেই
ব্যাংক- ব্যালেন্স-অট্টালিকা গড়েছি।
স্বাধীন বাংলার মন্ত্রী হয়েছি আমি
শহিদ স্মরণে স্মৃতিসৌধে দিয়েছি ফুল,
সব সাঁজানো,সব বানানো ১৪/১২/৭১
তারিখে আসলেই করিনি ভুল।
সময় খারাপ তাই চুপ করে আছি
নিরবে উত্তরসূরী গড়তে ব্যস্ত এখন,
আসবে আবার সময় মোদের সহসা
নির্বোধের দল পালাবে কোথা তখন?5 Comments
Friends
Al-Masud
@al-masud
Anup Dey
@anup-dey
Mitul hasan
@mitul
Masfi K
@masfi-mohammad
সালমান সাদিক
@salmansadique
Shoriful Shoron
@shoriful-shoron
Md. Arif Hossain
@arifhossain
আকরাম খান
@akram_khan
দুনিয়া মামুন
@duniamamun


ভালোবাসা রইলো!