Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • Profile picture of Md.Monyruzzaman Khan

    Md.Monyruzzaman Khan

    5 years, 2 months ago

    কবিতাঃ ৩১ শে অক্টোবর
    মোঃ মনিরুজ্জামান খান
    ➖➖➖➖➖➖➖➖➖🀊

    বারটা এক মিনিট !
    নিকষকালো অন্ধকার ঘিরে রেখেছে রাতের দ্যুতি,
    আর দুষ্প্রাপ্য তারারা ভেঙে দিয়েছে উজ্জল আকাশের সুখ্যাতি।
    নিরবতার নিস্তব্ধতা স্তম্ভিত করে দেয় প্রাণপ্রিয় হৃদয়,
    রূপালী আলো ছাড়া প্রিয় চাঁদের কী করুণ দশা !
    এককালীন একাকিত্বের এজাহারে এযাবৎ মিলেনি কোন ভাষা।
    মেধাবী মস্তিষ্কের অন্তহীন চেষ্টার চালচলন দাঁড়ায় নিষ্ফল হাহাকারে,
    হৃতসর্বস্ব বক্ষস্থলের আনাচে কানাচে, ভিতরে বাহিরে, উপরে নীচে এমন কী মাঝখানেও তুমি বা
    তোমার সেই মনোমোহিনী রূপ অবিদ্যমান ব্যবচ্ছেদে চারিদিক ফাঁকা।
    মাকড়সার জালে ঝুলে থাকা অসতর্ক স্মৃতিগুলোর নিদারুণ হা➖হুতাশ,
    দেয়ালে সাঁটা সুদৃশ্য চৌবাচ্চায় জোড়া গোল্ডফিশ
    নজরকাড়া জলকেলী বিলাসে সুখের প্রকাশ।
    দুর্গত হৃদয় নিয়ে আর কত পিছন ফিরে নিথর
    দৃষ্টিতে প্রথমবারের ফুলশয্যায় ঘুমাব?
    অশরীরী সান্নিধ্য খুঁজে নেয় উষ্ণ সকালে তোমার হাতে এক কাপ চায়ের ধোঁয়া।
    ভেজা চুল থেকে সুবাসিত পানির ছোঁয়ায় চোখ
    খুলেই দেখি তোমার ছুটে যাওয়া,
    পুলকে পুলকিত আহ্লাদে রেখে গেছ উন্মুখ
    খিলখিল হাসির স্ফুর্তি হলো না আর ঘরোয়া।
    আমাকে নিয়ে তুমি এবং তোমাকে নিয়ে আমি
    তুমি আর আমি দুজনে হতে পারিনি এক যুগলমূর্তি,
    যেই মুহুর্তে আয়নাতে হীরে দেখে কিনেছ প্রাচুর্যময় ঝারবাতি।
    যেতে যেতে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তে আমাকে করেছ দুঃস্বপ্নের সাক্ষী।
    যন্ত্রণা ! শুধু যন্ত্রণা ! যন্ত্রণা ! অনেক যন্ত্রণা ! আততায়ী হিয়া’র বিষ নিঃশ্বাসের ছোঁয়ায় আমার প্রিয় যন্ত্রণা !
    তুমি ছাড়া যেন আমি অকেজো এক চিত্রশিল্পী,
    রঙ নেই ! আলো নেই ! অন্ধকার পাতালের ছবি।
    কৃষ্ণচূড়া হারিয়েছে তার রঙ বসন্তের অকাল বিয়োগান্তে,
    বরষায় ভিজে ভিজে জারুল ফুল আজ অতিশয় ক্লান্ত।
    কামারের হাপর উঠে নামে বুকের ভিটায় উত্তপ্ত
    কষ্টরা গলে গলে তরল হয়ে অসংখ্য সাগর মহাসাগরে রূপ নিয়েছে।
    অনর্থক শরৎ উৎসব হরণে কাশ বনের সাদা’রা সহসা পরিত্যক্ত,
    ভ্যানগগের সমস্ত হলুদ ও আমার সর্ষে ফুলগুলো
    অকারণ বিনাশিনীর অগ্নিসংযোগে সব পুড়ে সর্বনাশ।
    বাধ ভাঙা প্রণয়ের অভিলাষে অনুরাগী তৃণভূমি
    সোনালী গরলে বিবর্ণ রঙচটা ফ্যাকাশে মৃতপ্রায় সবুজ ঘাস।
    নিছক কৌতুহল হয়েও দেখনি অঢেল দাবানলে একটি নীলকন্ঠ অপরাজিতার ঝলসানো হতশ্রী।
    এখন সুনিশ্চিত বসন্ত আসবে না শিমুলের লালে,
    পাথরে নক্সা কাটা হৃদয় টলেনি হেসেছ তাই বিজয়ের হাসি।
    মীর্জা গালিব যেভাবে বিপন্ন অস্তিত্ব লুকিয়ে সরাইখানায় সেই যে পান করতো অমৃত ভালবাসা,
    আমি না হয় প্রীতির অনটনে অতুল্য তৃষ্ণায় পোড়াবাড়ি নিয়ে
    বিমর্ষ চিত্ত বহু কার্তিকের জ্যোৎস্না নিষ্প্রাণ
    ফুরায়,
    ব্যর্থ শপথপত্রে ক্রমশ বিরহ গবেষণায় আগুয়ান।
    তুমি ক্রুরহৃদয়ে নির্লিপ্ততা দেখাও আর লজ্জায় ডুবে যেতাম আমি মিশরের নীল নদে,
    আমি চলে যাব” কী সহজ বাক্যে দুজনের মধ্যে
    যবনিকা টেনেছ দূরত্বের সীমারেখায়।
    এই তো দু’বছর আর বাকী আছে বিচ্ছেদের হবে
    সূবর্ণ জয়ন্তী,অনাড়ম্বর কিন্তু মর্যাদাপূর্ণ।
    ভুলে যাই কি করে একত্রিশ অক্টোবরের ঘোষণা,
    সুরূচিতাসু…কী নিষ্ঠুরভাবে অকুন্ঠ মুখে বলে দিলে
    ” আমাকে তুমি আর ভালবাস না ” ❗

    6
    3 Comments

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar