-
“জীবনের পথে”
——————-জীবনের পথে চলা সাথী এক সময়কে পাই,
হাত ধরে পাশাপাশি দুজনায় একসাথে যাই–
ভালোবেসে ভাবে মজে অকাতরে ধরে গলাগলি,
মিলেমিশে চলাচলে জীবনের নানা কথা বলি।সময়ের সাথে চলে পাড়ি দেই পথ-ঘাট কত,
গড়ে তুলি মায়াময় স্বপ্নের দিন শত শত।
ক্ষণেক্ষণে বুনে চলি আশা ভালোবাসাময় দিন
মোহময় পৃথিবীর রং মেখে সবই রঙিন।ভুলে যাই এপথের সীমরেখা তার ছলনায়,
আমার খোলস পড়ে চলে আর রং বদলায়।
সে শুধুই চলমান বুঝে যাই অন্তিমে এসে
তার আগেই পথ শেষ হয়ে যায়,আমি যাই ফেঁসে।সময়কে ডেকে বলি, “বন্ধু হে! আজ শুধু একটু দাঁড়াও–
পিছে ফেলে চলে গেলে, আমাকেও সাথে নিয়ে যাও।”
ইঙ্গিতে ইশারায় সময় সে আমাকেই বলে
” আমি তো যাইনি বন্ধু ফেলে, তুমি গেছ চলে।”১৭/০১/২০২২ইং
7 Comments
Friends
Md Riazul Islam Chad
@md-riazul-islam-chad
আনিছুল ইসলাম বিপ্লব
@anis209307
Parvez Hassan
@hassan-parvez
নিশাত আনজুম
@nishathunzom
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
Soma malaker Tandra
@tandrasoma82
Md Ashfak Sayed
@ashfak
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Rabbani Badda
@rabbani-badda


শুভেচ্ছা ও অভিনন্দন!