Profile Photo

Enayet Ul HaqueOffline

  • Enayet-Ul-Haque
  • Profile picture of Enayet Ul Haque

    Enayet Ul Haque

    4 years, 7 months ago

    নিজের সাথে কথোপকথন
    লেখক- এনায়েত উল হক

    হতাশ জনম, হতাশার মাঝে ডুবে গেছে আজ মহাকাল,
    হতাশার পথে হতাশার সাথে চলছে তারা লয়ে ঢাল।
    বাস্তবতার জীবন যুদ্ধে পরাজয় যেন নির্ভীক,
    তবু কিছু আশা দেয় ভালোবাসা, বানায় মোদের দাম্ভিক।
    আপনার সাথে যুদ্ধ করে প্রাণটা যেন জিতে যায়
    হতাশার মাঝে একটু আলোক রশ্মি যেন খুঁজে পায়।
    আত্মার মাঝে জীবনের সাঁঝে ধূমপানের সেই ধোঁয়াতে,
    আত্মা যেন চেষ্টা করে আপনার প্রাণ ছোঁয়াতে,
    সেই চাঁদের আলোয়
    সেই চাঁদের আলো জীবনের কালো অধ্যায় মিশে একাকার,
    মনের অজান্তেই জীবনটা যেন করে উঠে এক হাহাকার।

    হৃদয়ের কথা ভাই-
    জীবনের ফাঁদে পা বাড়িয়ে কাঁধে চেপে গেছে এক হৃদয়,
    এই মাটির সন্তান সব চলে গেছে, কেউ নেই আর সদয়।
    এমন এক কালে ফেঁসে গেছি জালে কেউ করবে না রক্ষা
    তাই রবি ঠাকুরের কথামতো আজ নিজেকে দিয়েছি দীক্ষা।
    আমি ছোটলোক, আমি দরিদ্র এই কি আমার অপরাধ!
    তাই প্রতি রাতে আপনার সাথে রাখছি এক প্যাকেট সিগারেট
    নেই কোন পদ, নেই অর্থ তাই কমে গেছে মোর রেট।
    আচ্ছা, মানুষতো সর্বশ্রেষ্ঠ প্রাণী।
    তার মূল্য কি কখনো অর্থ দিয়ে মাপা যায়?
    যেথা মোল্লা-পুরুত ধর্ম নিয়ে হৈ চৈ করে বারবার।
    ঈশ্বরকেও তারা মাপে, একই অর্থের কারবার!
    না, আমি কোন রাজনীতিতে যেতে চাই না
    আমি আপনারে ছাড়া কাহাকেও ভয় পাইনা।
    তবু মূর্খের দল, ধর্মান্ধরা এমনি ছেড়ে দেয় না,
    তারা উল্লাসে মেতে সকল নীতিতে ধর্ম ঢুকায় বারবার।
    যেন এ জগতের সকল নীতিতে তাদেরই আজ দরকার!
    ধর্মের নামে সবকিছু করে তারা দেখায় পবিত্র কোরআনে,
    মানবজাতি যেন আবদ্ধ সেই গ্রন্থ বাইবেল ও পুরাণে।
    তারা সর্বদাই পরিধান করে আরবিয় ধর্ম লেবাস
    যতক্ষণ চলবো তাদের মত, শুধুই পাব তাদের সাবাস।

    যেথা জাতির পিতাকে মুছে দিয়ে তারা আনয়ন করে সৈন্য,
    তারা দেশের স্বাধীনতা মুছতে নিজেদের ভাবে ধন্য।
    এই ঘুনে ধরা ভঙ্গুর সমাজের আছে মানুষরুপি জানোয়ার
    যারা গিলে খায় পেশাদার শ্রেণীর কৃষক ভাইয়ের রক্ত,
    বুঝতে পারিনা, সেই কথিত সমাজের কেন এত লোক ভক্ত?
    সেই রাস্তায় পড়ে থাকা শিশু, যাদের নেই কোন পরিচয়
    তারাও তোমার মত মানুষ, তাদের নেই কোন সঞ্চয়,
    তুমি কর ফাঁকি দাও, আর তারা না খেয়ে মরে!

    আমি জানি, তুমি ধর্ম ভক্ত তবু কেন করো মানুষের ক্ষতি!
    এমন একদিন আসবে তোমার, হারিয়ে যাবে জ্যোতি।
    তুমি মনে রাখবে তুমি একজন রক্ত মাংসে গড়া মানুষ
    একদিন যদি ঝড় এসে নিয়ে যায় তোমার টাকার ফানুস!

    সেই কালো মেঘাচ্ছন্ন শহরে তুমি যাবে একা!
    সাথে থাকবে শুধু তোমার কর্ম, যাবে না তোমার টাকা।
    তুমি রাস্তায় পড়ে থাকবে, কেউ দেখবে না তোমাকে,
    এটাই প্রকৃতির নির্মম প্রতিশোধ।

    আমি কবিতা লিখি এবং পড়ি। যত উন্মাদনার গল্প পড়ে
    হয়ে যাই আমি উন্মাদ। তবু প্রতিদিন রাত্রে
    আমি আপনার সাথে আলোচনা করি।
    তবু মনে হয়, সিগারেটের ধোঁয়াতে,
    নিজের প্রাণ ছোঁয়াতে
    অনুভব করি তৃপ্তি।

    হায়রে দেশ! হায়রে সমাজ!

    5
    4 Comments

Friends

Profile Photo
Mir Hossain
@mir-hossain
Profile Photo
Md.Bashir Dhali
@md-bashirbd49
Profile Photo
Nadia islam
@nadiaislam689gmail-com
Profile Photo
jasmin akter
@jasmin
Profile Photo
Madhurima Hia
@hia-madhurima
Profile Photo
Mowshom Mishu
@mowshom-mishu
Skip to toolbar