-
জীবন থেকে নেওয়া
—–রাসেল আদিত্যযে বন্ধুটিকে জীবনে সবচেয়ে বেশি
ভালোবেসেছি,তাঁর চরম দুঃসময়ে আশ্রয়, অর্থ,চাকরি, ও সার্বক্ষনিক সঙ্গ দিয়েছি,অন্ধের মতো বিশ্বাস করেছি,তাঁর বিয়ের আয়োজনে প্রয়োজনীয় টাকার জোগান দিয়েছি
,তা আবার নিজের স্বপ্নের ব্যবসা ” অনিন্দ্য হ্যান্ডিক্রাফটস” এর প্রথম অর্ডারের সফল ডেলিভারির পর পাওয়া বিল থেকে কর্মিদের মজুরী পরিশোধের পর অবশিষ্ট আশি হাজার টাকা(প্রায় ৫০ হাজার টাকা লাভের)পুরোটাই তুলে দিয়েছিলাম তাঁর হাতে। কথা ছিলো বিয়ের যৌতুকের দুই লাখ টাকা থেকে সে আমার টাকা পরিশোধ করে দিবে। আর আমার ব্যবসায় সে পার্টনার হবে।বিয়ে হলো,টাকা পেলো কিন্তু আমার টাকা বা ব্যবসার কথা কিছু বলেনা।আমি রোজ তাঁর বাসার কাছে একটা মাজারে গিয়ে অপেক্ষায় থাকি।বদলে যাওয়া বন্ধু আমার টাকা পরিশোধ করেছিলো ৫ শ,এক হাজার করে দিয়ে। অতঃপর
এক রাতে ঐ মাজারে বসে বন্ধু আমার একটি খাতা বের করে আমার হাতে দিয়ে বলে, দেখো হিসাব ঠিক আছে কিনা?আর এক হাজার টাকা আজকে দিলেই তোমার টাকা পরিশোধ হয়ে যাবে।
আমি অবাক হয়ে বন্ধুর দিকে তাকিয়ে,বন্ধু বললো-
“রাসেল তোমারে আজকে কয়টা কথা কই।আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু
তুমি, তুমি অনেক ভালো আর উদার
মনের মানুষ।কিন্তু সমস্যা কি জানো,তুমি সবাইকে নিজের মতো করে আশা করো।এটা ভুল। তুমি পৃথিবী দেখো তোমার চোখ দিয়ে, আমি দেখি আমার চোখ দিয়ে। তুমি
দুই হাতে বিলিয়ে দিতে পছন্দ করো,
কিন্তু আমার তো একটা টাকাও কাউকে দিতে মন চায়না।”
তোমার এই আবেগ তোমাকে কষ্টই দিবে জীবনে।একটা চাকরিতে লেগে যাও।আমার ভবিষ্যতের ভাবনায় বৌ ছাড়া কেউ নেই।
সেই রাতে আমি পাগলের মতো রাস্তায় শিশুর মতো কাঁদতে কাঁদতে
বাসায় ফিরেছিলাম।আমার অমন হাল দেখে আম্মু ও স্ত্রী উতলা হয়ে ওঠে। পরে সবকিছু জানার পর আমার আম্মু বিশ্বাসই করতে পারছিলোনা।
সেই রাতে গভীর রাতে বিছানায় যাই
পাশাপাশি শুয়ে স্ত্রী ও আমি দুজনেই নিরব।হঠাৎই স্ত্রী বলে,
অনুর পাপা তোমাকে একটা কথা বলতে চাই।
হুম, বলো।
আমাদের বিয়ের পর থেকে তোমার
হাজারো বন্ধুর সাথে আমার পরিচয়
হয়েছে।তোমার কোন বন্ধুই কখনো
আমার দিকে কুদৃষ্টি দেয়নি।
কিন্তু তুমি জীবনে সবচেয়ে বেশি যে
বন্ধুকে বিশ্বাস করেছো,ঘরে আশ্রয় দিয়েছো,সেই বন্ধুই তোমার অবর্তমানে বাসায় এসে আমাকে এতোটাই ডিস্টার্ব করতো, আমি বাধ্য হয়ে রুমের দরজা লক করে বসে থাকতাম।যদি বলতাম তোমার কাছে বলে দিবো,সে চ্যালেন্জ করে বলতো তুমি তা বিশ্বাস করবেনা।
শুধু তাই নয়,সে আমাকে বলতো তুমি ভিন্ন নারীর সাথে সম্পর্কে জড়িয়ে তাঁকে বিয়ে করার কথা ভাবছো।শেষে আম্মির সাথে পরামর্শ করে তোমাকে তাবিজ করি
ইলিয়াস হুজুরকে দিয়ে।
যেদিন সে আমাদের বাসা ছেড়ে চলে যায়, সেদিন সে আমাকে বলে আপনি খুবই ভালো একজন স্ত্রী।
আপনার সাথে যাকিছু করেছি তাঁর
জন্য আমি অনুতপ্ত। আমাকে মাফ করে দিয়ে একটি কথা দেন,এসব কথা কোনদিন রাসেলকে জানাবেন
না।আর আপনাদের সংসার ভাঙতে
আমি মিথ্যা কথা বলেছি।রাসেলের সাথে কারো কোন সম্পর্ক নেই।
😭😭😭😭😭😭😭😭😭😭
বিশ্বাস করুন সারারাত আমি ঘুমুইনি।স্বাভাবিক হতে আমার কয়েকদিন লেগেছিল।
আমার সেই বন্ধু এখন কোটিপতি।
আর সামান্য অর্থাভাবে আমার জীবনের সম্ভাবনাগুলো নষ্ট হয়ে গেছে।আরেকটিও নষ্ট হবার পথে।
তাই মন চাইলো জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করতে।ঘটনা ২০০৪-২০০৭ সালের।
আজ এ পর্যন্তই।সহসাই আরেকটি
জানাবার আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। সবাই ভালো থাকবেন।6 Comments
Friends
Al-Masud
@al-masud
Anup Dey
@anup-dey
Mitul hasan
@mitul
Masfi K
@masfi-mohammad
সালমান সাদিক
@salmansadique
Shoriful Shoron
@shoriful-shoron
Md. Arif Hossain
@arifhossain
আকরাম খান
@akram_khan
দুনিয়া মামুন
@duniamamun


মানুষ বড়ই অদ্ভূত