Profile Photo

Mahira SOffline

  • Rahman-N-Zinnia
  • Profile picture of Mahira S

    Mahira S

    • 4 years, 10 months ago

    গল্পের নামঃ তোমার ফেরার অপেক্ষায়
    পার্ট-১

    *****

    অসভ্য মহিলাটা লিয়ানার হাতটা শক্ত করে ধরে টেনে নিয়ে যাচ্ছে। খুব ব্যাথা হচ্ছে তার, মনে হচ্ছে মহিলাটি তার হাতের নরম চামড়ায় নখ বসিয়ে দিচ্ছে। এমনটা করছে যাতে ভেগে যেতে না পারে লিয়ানা, তাও আবার এমন একটা জায়গায় নখ বসিয়েছে যেখানে খুব জোড়ে হাত সরিয়ে নিলে কেটে যাবে জায়গাটা।

    লিয়ানা না পারছে ভেগে যেতে, না পারছে এই অশ্লীল মহিলার থাবা থেকে বাঁচতে। সে কি করবে বুঝতে পারছেনা। মনের মধ্যে এই জিনিসটা গেঁথে আছে যে ওর জীবনে এখন কেউ বা কিছুই নেই, অন্ধকার ছাড়া। সে নিজেকে এতিম ভেবে নিয়েছে। যে পরিবারে বাবা মা ভাই নিজের মেয়েকে বিশ্বাস করেনা, সে পরিবারে মেয়ের তেমন জায়গাও থাকেনা। কি করার, ওর ভাগ্যে যে এমন কিছু ছিল কে জানতো। লিয়ানার এখন মাথায় শুধু এটা ঘুরছে, ওর জীবন পুরো অন্ধকার হয়ে গেছে। এই মুহুর্তে একটা মানুষ তো দূরের কথা একটা কাক পক্ষীও তাকে সাহায্য করতে আসবেনা। তবুও সে মনে মনে আল্লাহকে স্মরণ করছে।

    যে মহিলাটা ওর হাতে শক্ত করে ধরে রেখেছে, সে আর কেউ নয় বাকেরগঞ্জ উপজিলার এক অখ্যাত সরকারি কলেজের শিক্ষিকা। একটা শিক্ষিকা এত নিকৃষ্ট হতে পারে বিশ্বাস করার মত না।

    মহিলাটা কর্কশ কণ্ঠে বলল,

    -তাড়াতাড়ি না হাঁটলে চুল গুলো ছাঁটাই করে দিব। পা চলছেনা কেন? বিচার দেওয়ার সময় তো মুখ খুব তাড়াতাড়ি চলে।

    চোখ ভরা পানি আর হাতের নখ গাঁথা জায়গাটার তীব্র বেদনা নিয়ে ধ্বংসের পথে যাচ্ছে লিয়ানা। এই ধ্বংস সেই ধ্বংস নয়, নিজের জীবনটাই ধ্বংস হয়ে যাচ্ছে। অচেনা জায়গায় এসে তার পা অবশ হওয়ার উপক্রম হলো। মনে মনে আর্তনাদ করছে, যেখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে সে যেতে চায়না। টাকা পয়সা পেলেও জীবনটা নষ্ট করা ছাড়া আর কোনো কিছুই পাবেনা সেখান থেকে।

    এত কান্নাকাটির পর ভেজা ও দুর্বল চোখে আশে পাশে তাকিয়ে দেখলো সে কোথায় আছে। ঘোলা চোখে ঠিক মত বুঝতে পারছেনা লেখা, তবে একটা বুঝেছে চট্টগ্রামের কোন একটা শহরে আছে।

    অন্ধকারের মধ্যে একজন অসৎ চরিত্রের মহিলাকে বাধ্য হয়ে অনুসরণ করে কোথায় যাচ্ছে সে নিজেও জানেনা। কান্না করতে করতে চোখ আর মাথা দুটোই ব্যাথা হয়ে গেছে।

    বাস থেকে নেমে লিয়ানার জানামতে অজানা পথে হাঁটা ধরলো ওরা।

    হঠাৎ একটা পরিচিত তবুও অপরিচিত গলা বলে উঠলো,

    -আরেহ, তুমি লিয়ানা না?

    অস্পষ্ট দৃষ্টি নিয়ে মাথা উচিয়ে তাকালো সে। সামনে একজন লম্বা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে দেখে লিয়ানার মনে আশার আলো জাগলো।

    হ্যাঁ, এতো সে-ই। এটা ইমতু। আমার চিরকুমার ইমতু। আসলে ইমতু নয়, ওর নাম ইমতিয়াজ। ইমতু ডাকতেই ভালো লাগতো লিয়ানার।

    ভেজা চোখে ইমতিয়াজের দিকে তাকিয়ে দুর্বল একটা হাসি ফুটিয়ে তুললো লিয়ানা।

    ইমতিয়াজ বুঝতে পেরেছে কোনো একটা ঝামেলা আছে।

    লিয়ানার হাত ধরে রাখা মহিলাটা আরও জোড়ে নখ বসিয়ে দিলো লিয়ানার হাতে। খুব কষ্টে মুখ থেকে বেড়িয়ে যাওয়া আর্তনাদটা আটকে নিলো। এবার হাত থেকে রক্ত বের হবে শিওর।

    লিয়ানা মহিলাটার দিকে তাকালো, চাহনি দেখেই বুঝেছে যে মহিলাটা বলতে চাইছে কোনো পরিচিত তো দূর, অপরিচিত মানুষের সাথে কথা বললেও ওর কপালে খারাবি আছে।

    লিয়ানা এই ইশারা বুঝে নিয়ে ইমতিয়াজের দিকে অজানা চেহারায় তাকালো,

    -আপনি কে? আমাকে কি চেনেন আপনি?

    ইমতিয়াজের মাথায় বাজ পড়লো। ৫-৬ বছর ধরে ওরা একে অপরকে চিনে, বন্ধুত্বও আছে। হয়তোবা তার থেকেও বেশি কিছু ছিলো এক সময়। কিন্তু এত জলদি ইমতিয়াজকে ভুলে যাবে এটা আশা করেনি। নিজেকে সামলে নিলো সে।

    মহিলাটার দিকে তাকিয়ে ইমতিয়াজ বলল,

    -আপনি কে? আর আপনি ওকে কোথায় নিয়ে যাচ্ছেন?

    -আমি যে-ই হই না কেন আপনার তাতে কি? বেশি কেচর-মেচর করলে কেস করে দিবো।

    -আমি ওর বন্ধু। বন্ধু হিসেবে আমার জানার অধিকার আছে অবশ্যই।

    -ধুর আপনার অধিকার। আমার এত আজাইরা প্যাঁচাল পারার সময় নেই।

    মহিলাটা আবার লিয়ানাকে টানা শুরু করলো।

    মিসেস মাজিদা অর্থাৎ সেই অসভ্য মহিলাটার দৃষ্টি অন্য দিকে গেলে লিয়ানা পেছনে ফিরে দেখে ইমতিয়াজ আগের জায়গায়ই দাঁড়িয়ে আছে। লিয়ানা শেষ বারের মত বিধ্বস্ত, অসহায় আর দুর্বল চেহারা নিয়ে তাকালো ইমতিয়াজের দিকে।

    ইমতিয়াজ ওর চাহনি দেখেই বুঝে গেছে সে যেখানেই যাচ্ছেনা কেন সেখানে সে যেতে চায়না।

    ইমতিয়াজ কাছের একটা দোকান থেকে একটা ক্যাপ নিয়ে পড়ে ফেলল। গায়ের উপর যে জ্যাকেটটা ছিলো সেটা একজন ডাব বিক্রেতাকে দিয়ে বলল,

    -মামা এই জ্যাকেটটা একটু আপনার কাছে রাখেন তো, আমি একটু আসছি। রোদ পড়েছে তো, একটু পরে এসে নিয়ে যাবো।

    সেই লোকটাকে ইমতিয়াজ চিনে বলেই তার কাছে দিয়েছে।

    মাথায় ক্যাপ পড়ে সে চুপচাপ ওদের অনুসরণ করলো।

    যে রাস্তা ধরে ওরা হাটছে, তা খুব একটা সুবিধার মনে হচ্ছে না। জন্মের পর থেকে সে এই শহরে থাকে, প্রায় সব কিছুই ওর চেনা।

    প্রায় ১৫-২০ মিনিট হাঁটার পর, সে বুঝলো তার ধারণাই ঠিক ছিলো। আগেই অনুমান করে নিয়েছিলো সে যে ওরা এই জায়গাটাতেই আসবে।

    বাজার থেকে একটু ভিতরে কয়েকটা গলি পাড় করে কতগুলা বাসা বাড়ির পেছনে একটা ছোট জায়গা আছে। অনেকদিন পুরোনো একটা বাড়ির কাছে এসে দেখলো সেখানে মহিলাটা লিয়ানাকে নিয়ে ঢুকলো। বাড়িটা একটা ছোট লেকের পাশে। লেকের ওপাশে একটা ঘন বন।

    ইমতিয়াজ নিজের চোখ আর মন কোনটাকেই বিশ্বাস করতে পারছেনা। সে যাকে প্রথম ভালোবেসেছিল, যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিল, তার ভাগ্যে শেষ পর্যন্ত একটা পতিতালয় জুটলো? কি এমন হয়েছে তার জীবনে যে তাকে এখানে আসতে হলো? ওর জীবনটা শেষ পর্যন্ত এত নিকৃষ্ট রূপ নিলো?

    7
    3 Comments
Skip to toolbar